ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১০ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গৃহকর্তা চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে উত্তেজিত জনতা।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয় এবং চক্রটির ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩

আপডেটের সময়: ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১০ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গৃহকর্তা চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে উত্তেজিত জনতা।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয় এবং চক্রটির ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই টুকরো, গ্রেপ্তার প্রেমিকসহ ৩