ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

  • Arif
  • আপডেটের সময়: ০৩:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল
আজ সকাল ১১টায় ভবেরচর বাজারে নবনির্মিত আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। 

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুলদী নদীতে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় সফরের শুরুতে তিনি ভবেরচর বাজারে নবনির্মিত আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুইতলা কাঠামোর।

আরও পড়ুনঃ  সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

এলজিইডি সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় আধুনিক কাঁচাবাজার এবং উপরের তলায় মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান থাকবে। নারী উদ্যোক্তাদের জন্য পৃথক দোকানের ব্যবস্থা, সোলার প্যানেল, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুবিধাও রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

উদ্বোধন শেষে মন্ত্রী ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন (ইউনুস শিকদার) সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় সড়কের প্রথম দুই কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে।

পরে তিনি রসুলপুর বাজারসংলগ্ন ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সরকারের পরিকল্পনায় এই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল ‘মজার ছলে’: মার্কিন সংবাদমাধ্যম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক বাজার ভবন চালু হলে কৃষকরা সরাসরি পণ্য বিক্রির সুযোগ পাবেন এবং ক্রেতারাও ন্যায্যমূল্যে মানসম্মত কৃষিপণ্য কিনতে পারবেন। একই সঙ্গে প্রস্তাবিত ফুলদী নদীর সেতু নির্মিত হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৩:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল
আজ সকাল ১১টায় ভবেরচর বাজারে নবনির্মিত আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। 

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুলদী নদীতে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় সফরের শুরুতে তিনি ভবেরচর বাজারে নবনির্মিত আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুইতলা কাঠামোর।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে জেতাতে চায় বিএনপি

এলজিইডি সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় আধুনিক কাঁচাবাজার এবং উপরের তলায় মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান থাকবে। নারী উদ্যোক্তাদের জন্য পৃথক দোকানের ব্যবস্থা, সোলার প্যানেল, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুবিধাও রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা, লুটের অভিযোগ

উদ্বোধন শেষে মন্ত্রী ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন (ইউনুস শিকদার) সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় সড়কের প্রথম দুই কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে।

পরে তিনি রসুলপুর বাজারসংলগ্ন ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সরকারের পরিকল্পনায় এই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী