ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের পথে প্রধানমন্ত্রী সূচকের বড় পতনে পুঁজিবাজারে ধস, লেনদেন নেমে এল হাজার কোটি টাকার নিচে ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা: সংসদে তথ্যমন্ত্রী ইসলামী ব্যাংককে ঘিরে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ শতাংশ ভাড়া ছাড় ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইনসের ইউএই-র কাছে ব্রহ্মস মিসাইল বিক্রির আলোচনা চালাচ্ছে ভারত আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম  চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত রাফির ১২ দিন পর মৃত্যু  জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সত্যনিষ্ঠ সাংবাদিকতায় ফিরতে হবে, এআই অপব্যবহার রোধে সতর্কতা জরুরি: কাদের গণি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ব্যাহত হওয়ায় গণমাধ্যম জনগণের আস্থা হারিয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের খবর গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশিত হয়নি। ফলে অনেক ক্ষেত্রে জনগণকে বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভর করতে হয়েছে।

রোববার (২১ জুন) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি সম্মেলন কক্ষে পিআইবির আয়োজনে পিআরএফ সদস্যদের জন্য ‘এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকতার ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাদের গণি বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য। সত্যের অনুসন্ধান থেকে বিচ্যুত হওয়ায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমেছে। সংবাদমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থানে ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও স্বার্থান্বেষী প্রচারণা সাংবাদিকতার মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে। একসময় যে পেশা অত্যন্ত সম্মানজনক ছিল, সেখানে এখন নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ অবস্থা পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসঙ্গ তুলে কাদের গণি বলেন, প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি এর অপব্যবহারও উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার প্রবণতা দেখা যাচ্ছে।

সবশেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্যের পক্ষে দাঁড়ানোই সাংবাদিকতার মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে আবারও জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুনঃ  বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনে, পাল্টা প্রকল্পের পথে ভারত

দুইদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সভাপতি খোন্দকার কাওছার হোসেন। কো-অর্ডিনেটর ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ। সার্বিক সহযোগিতায় ছিলেন পিআরএফের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মহসিন হোসেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম আরমান, ড. জামিল খান ও আবু সুফিয়ান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের পথে প্রধানমন্ত্রী

সত্যনিষ্ঠ সাংবাদিকতায় ফিরতে হবে, এআই অপব্যবহার রোধে সতর্কতা জরুরি: কাদের গণি

আপডেটের সময়: ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ব্যাহত হওয়ায় গণমাধ্যম জনগণের আস্থা হারিয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের খবর গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশিত হয়নি। ফলে অনেক ক্ষেত্রে জনগণকে বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভর করতে হয়েছে।

রোববার (২১ জুন) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি সম্মেলন কক্ষে পিআইবির আয়োজনে পিআরএফ সদস্যদের জন্য ‘এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকতার ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনে, পাল্টা প্রকল্পের পথে ভারত

কাদের গণি বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য। সত্যের অনুসন্ধান থেকে বিচ্যুত হওয়ায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমেছে। সংবাদমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থানে ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও স্বার্থান্বেষী প্রচারণা সাংবাদিকতার মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে। একসময় যে পেশা অত্যন্ত সম্মানজনক ছিল, সেখানে এখন নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ অবস্থা পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসঙ্গ তুলে কাদের গণি বলেন, প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি এর অপব্যবহারও উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার প্রবণতা দেখা যাচ্ছে।

সবশেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্যের পক্ষে দাঁড়ানোই সাংবাদিকতার মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে আবারও জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুনঃ  ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের গল্প