ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ, দ্রুত বিচার দাবি ছাত্রশিবিরের

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে খাল খনন না হওয়ায় ফেরত গেল পৌনে ৬ কোটি টাকা

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত ও নৃশংস ঘটনা। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বাড়বে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  রানার গ্রুপে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

তিনি আরও বলেন, সুষ্ঠু বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতারাও। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুনঃ  আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা: এরপরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ

সমাবেশ শেষে সাইফুল্লাহ বারী হত্যার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ, দ্রুত বিচার দাবি ছাত্রশিবিরের

আপডেটের সময়: ১১:২৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে খাল খনন না হওয়ায় ফেরত গেল পৌনে ৬ কোটি টাকা

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত ও নৃশংস ঘটনা। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বাড়বে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  আদালতের নির্দেশ না মানায় দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারের আদেশ

তিনি আরও বলেন, সুষ্ঠু বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতারাও। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুনঃ  শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি