ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের পথে প্রধানমন্ত্রী সূচকের বড় পতনে পুঁজিবাজারে ধস, লেনদেন নেমে এল হাজার কোটি টাকার নিচে ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা: সংসদে তথ্যমন্ত্রী ইসলামী ব্যাংককে ঘিরে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ শতাংশ ভাড়া ছাড় ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইনসের ইউএই-র কাছে ব্রহ্মস মিসাইল বিক্রির আলোচনা চালাচ্ছে ভারত আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম  চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত রাফির ১২ দিন পর মৃত্যু  জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ জোরদার করে এই সমস্যার আংশিক সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

আনোয়ার ইব্রাহিম বলেন, আসিয়ানের কাঠামোর মধ্য দিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে, যাতে রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানের পথে অগ্রগতি আনা যায়। এই উদ্যোগ বাংলাদেশ ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে রাতে মুখোমুখি ফ্রান্স–ইরাক, এমবাপ্পে ঝড়ের অপেক্ষা

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশকে অভিনন্দন জানানো দেশগুলোর মধ্যেও মালয়েশিয়া অন্যতম।

ফিলিস্তিন ইস্যুতেও দুই দেশের অবস্থান একই বলে উল্লেখ করেন তিনি। আনোয়ার ইব্রাহিম গাজায় চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ ও মালয়েশিয়া এক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  জয়ের খোঁজে মাঠে নেমে শুরুতেই গোল হজম তুরস্কের

এছাড়া তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথাও উল্লেখ করেন এবং দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের পথে প্রধানমন্ত্রী

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

আপডেটের সময়: ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ জোরদার করে এই সমস্যার আংশিক সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আনোয়ার ইব্রাহিম বলেন, আসিয়ানের কাঠামোর মধ্য দিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে, যাতে রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানের পথে অগ্রগতি আনা যায়। এই উদ্যোগ বাংলাদেশ ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা