
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তাদের সঙ্গে এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও সম্ভাব্য এ তারিখের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “সব বোর্ডের খাতা র্যান্ডমভাবে যাচাই করা হবে, যাতে কোনো বোর্ডে কম বা বেশি নম্বর দেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করা যায়।”
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
প্রতিবেদকের নাম 





















