ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি-এর করা প্রথম গোলের সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক।

‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার আর্জেন্টিনার কাছে ২–০ গোলে হারে অস্ট্রিয়া। ম্যাচের দুটি গোলই করেন মেসি। তবে ম্যাচ শেষে প্রথম গোলের আগে ঘটে যাওয়া একটি ফাউল পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাংনিক।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

তিনি বলেন, মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অস্ট্রিয়ান মিডফিল্ডার জাভের স্লাগারকে ফাউল করা হয়েছিল বলে তাদের দাবি, কিন্তু রেফারি বা ভিএআর কেউই বিষয়টি আমলে নেয়নি।

রাংনিক বলেন, “প্রথম গোলের ক্ষেত্রে চতুর্থ রেফারির আরও সতর্ক হওয়া উচিত ছিল। ভিডিও দেখে বোঝা যায়, স্লাগারকে ফাউল করা হয়েছিল। এটা বিরক্তিকর ছিল।”

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

তবে তিনি নিজের দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দ্বিতীয় গোলের ক্ষেত্রে নিজেদের ভুলই দায়ী এবং সামগ্রিকভাবে দলের খেলায় তিনি খুশি।

ম্যাচের শুরুতে ভিএআর পর্যালোচনার পর আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়, তবে তা মিস করেন মেসি। পরে ৩৮তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

এই জয়ের ফলে টানা দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া, সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আলজেরিয়া।

আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রিয়া।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক

আপডেটের সময়: ০৬:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি-এর করা প্রথম গোলের সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক।

‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার আর্জেন্টিনার কাছে ২–০ গোলে হারে অস্ট্রিয়া। ম্যাচের দুটি গোলই করেন মেসি। তবে ম্যাচ শেষে প্রথম গোলের আগে ঘটে যাওয়া একটি ফাউল পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাংনিক।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

তিনি বলেন, মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অস্ট্রিয়ান মিডফিল্ডার জাভের স্লাগারকে ফাউল করা হয়েছিল বলে তাদের দাবি, কিন্তু রেফারি বা ভিএআর কেউই বিষয়টি আমলে নেয়নি।

রাংনিক বলেন, “প্রথম গোলের ক্ষেত্রে চতুর্থ রেফারির আরও সতর্ক হওয়া উচিত ছিল। ভিডিও দেখে বোঝা যায়, স্লাগারকে ফাউল করা হয়েছিল। এটা বিরক্তিকর ছিল।”

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

তবে তিনি নিজের দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দ্বিতীয় গোলের ক্ষেত্রে নিজেদের ভুলই দায়ী এবং সামগ্রিকভাবে দলের খেলায় তিনি খুশি।

ম্যাচের শুরুতে ভিএআর পর্যালোচনার পর আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়, তবে তা মিস করেন মেসি। পরে ৩৮তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া