ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার, বদলে যেতে পারে উত্তরাঞ্চলের চিত্র

দীর্ঘদিনের পানি সংকট, নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদীর সমস্যা তুলে ধরেন এবং সরকার সেগুলোর সমাধানে কাজ করছে।

আরও পড়ুনঃ  জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য

প্রধানমন্ত্রী জানান, সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও অন্যান্য খাতে ব্যবহার করা হবে।

প্রায় ১২ হাজার কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদীর প্রায় ১০২ কিলোমিটার অংশে ড্রেজিং, ২০৩ কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ এবং নদীর গভীরতা ১০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ১৭১ বর্গকিলোমিটার চরভূমি উদ্ধার করা হবে।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

উদ্ধার হওয়া জমিতে আধুনিক স্যাটেলাইট শহর, পাঁচতারকা হোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্র, মেরিন ড্রাইভ, ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সরকারের মতে, প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে সেচব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে, নদীভাঙন কমবে এবং নতুন শিল্প ও পর্যটন খাতের বিকাশ ঘটবে। এতে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’ প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে এবং অর্থায়ন ও কারিগরি সহায়তায় আগ্রহ দেখিয়েছে। তবে ভারতের সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়ায় প্রকল্পটি ঘিরে আঞ্চলিক ভূরাজনৈতিক গুরুত্বও বেড়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে তিস্তা ও সামগ্রিক নদী ব্যবস্থাপনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সরকার আগামী অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান কাজ শুরু করতে বদ্ধপরিকর।

তবে বিশেষজ্ঞদের মতে, প্রকল্পের দীর্ঘমেয়াদি সফলতার জন্য শুষ্ক মৌসুমে তিস্তার ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভারতের সঙ্গে কার্যকর সমঝোতা এবং প্রয়োজন হলে বহুপাক্ষিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার, বদলে যেতে পারে উত্তরাঞ্চলের চিত্র

আপডেটের সময়: ০১:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দীর্ঘদিনের পানি সংকট, নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদীর সমস্যা তুলে ধরেন এবং সরকার সেগুলোর সমাধানে কাজ করছে।

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

প্রধানমন্ত্রী জানান, সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও অন্যান্য খাতে ব্যবহার করা হবে।

প্রায় ১২ হাজার কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদীর প্রায় ১০২ কিলোমিটার অংশে ড্রেজিং, ২০৩ কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ এবং নদীর গভীরতা ১০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ১৭১ বর্গকিলোমিটার চরভূমি উদ্ধার করা হবে।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

উদ্ধার হওয়া জমিতে আধুনিক স্যাটেলাইট শহর, পাঁচতারকা হোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্র, মেরিন ড্রাইভ, ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সরকারের মতে, প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে সেচব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে, নদীভাঙন কমবে এবং নতুন শিল্প ও পর্যটন খাতের বিকাশ ঘটবে। এতে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’ প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে এবং অর্থায়ন ও কারিগরি সহায়তায় আগ্রহ দেখিয়েছে। তবে ভারতের সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়ায় প্রকল্পটি ঘিরে আঞ্চলিক ভূরাজনৈতিক গুরুত্বও বেড়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা