বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (সিস্টেম অডিটর/আইটি অডিটর) পদে নিয়োগ দেবে। গত ৩০ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের সংখ্যা নির্ধারিত নয়। আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইনফরমেশন সিস্টেম, আইটি নিয়ন্ত্রণ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
এটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
আগ্রহী প্রার্থীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির নির্ধারিত অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৯ জুলাই ২০২৬।
প্রতিবেদকের নাম 




















