জামালপুরে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শহরের পিটিআই গেইটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সামাজিক উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই সৌর ও বায়ু শক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত রূপান্তর এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এইচ মজনু মোল্লা এবং সঞ্চালনা করেন এনামুল হক। বক্তারা সরকারসহ সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক 























