ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য ও বসবাসের অযোগ্য শহরের বার্ষিক তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০২৬ সালের গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা ১৭১তম অবস্থানে রয়েছে। অর্থাৎ, বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় ঢাকা রয়েছে তৃতীয় স্থানে। গত বছরের মতো এবারও একই অবস্থান ধরে রেখেছে রাজধানী।

সোমবার প্রকাশিত ইআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ এবং অবকাঠামো—এই পাঁচটি সূচকের ভিত্তিতে শহরগুলোর মূল্যায়ন করা হয়েছে। ১০০-এর মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর।

আরও পড়ুনঃ  গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন

প্রতিবেদনে দেখা যায়, স্থিতিশীলতায় ঢাকা পেয়েছে ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২, সংস্কৃতি ও পরিবেশে ৪১, শিক্ষায় ৬৭ এবং অবকাঠামোতে মাত্র ২৭ নম্বর। শিক্ষা খাত তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও দুর্বল অবকাঠামো, নিম্নমানের স্বাস্থ্যসেবা এবং দীর্ঘদিনের নগর ব্যবস্থাপনার সমস্যার কারণে ঢাকার সামগ্রিক বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমে রয়েছে।

তালিকায় ঢাকার নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক। অন্যদিকে দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ স্কোর নিয়ে ঢাকার এক ধাপ ওপরে, অর্থাৎ ১৭০তম স্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  ডকুমেন্টারির প্রতিবাদে হামলার অভিযোগ মাহিন সরকারের

২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, যার স্কোর ৯৮। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা (৯৭)। শীর্ষ দশে সবচেয়ে বেশি শহর রয়েছে অস্ট্রেলিয়ার—মেলবোর্ন, সিডনি ও অ্যাডিলেড। এছাড়া জাপানের টোকিও ও ওসাকাও জায়গা করে নিয়েছে সেরা দশে।

ইআইইউ জানিয়েছে, স্বাস্থ্যসেবা ও নগর উন্নয়নে অগ্রগতির কারণে এশিয়ার সামগ্রিক বাসযোগ্যতার মান বেড়েছে। তবে ঢাকার মতো কিছু শহরের দুর্বল অবকাঠামো ও নগর ব্যবস্থাপনার কারণে এই অঞ্চলের গড় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকার বর্তমান পরিস্থিতির জন্য যুদ্ধ বা সংঘাত নয়; বরং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অবকাঠামোগত সংকট, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং নগর পরিবেশের অবনতিই মূলত দায়ী।

উল্লেখ্য, ইআইইউর সূচকে ঢাকার অবস্থান গত কয়েক বছর ধরেই নিম্নমুখী। ২০২৩ সালে ঢাকা ছিল ১৬৬তম, ২০২৪ সালে ১৬৮তম, আর ২০২৫ ও ২০২৬ সালে নেমে এসেছে ১৭১তম অবস্থানে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

আপডেটের সময়: ১০:১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য ও বসবাসের অযোগ্য শহরের বার্ষিক তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০২৬ সালের গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা ১৭১তম অবস্থানে রয়েছে। অর্থাৎ, বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় ঢাকা রয়েছে তৃতীয় স্থানে। গত বছরের মতো এবারও একই অবস্থান ধরে রেখেছে রাজধানী।

সোমবার প্রকাশিত ইআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ এবং অবকাঠামো—এই পাঁচটি সূচকের ভিত্তিতে শহরগুলোর মূল্যায়ন করা হয়েছে। ১০০-এর মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর।

আরও পড়ুনঃ  ডকুমেন্টারির প্রতিবাদে হামলার অভিযোগ মাহিন সরকারের

প্রতিবেদনে দেখা যায়, স্থিতিশীলতায় ঢাকা পেয়েছে ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২, সংস্কৃতি ও পরিবেশে ৪১, শিক্ষায় ৬৭ এবং অবকাঠামোতে মাত্র ২৭ নম্বর। শিক্ষা খাত তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও দুর্বল অবকাঠামো, নিম্নমানের স্বাস্থ্যসেবা এবং দীর্ঘদিনের নগর ব্যবস্থাপনার সমস্যার কারণে ঢাকার সামগ্রিক বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমে রয়েছে।

তালিকায় ঢাকার নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক। অন্যদিকে দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ স্কোর নিয়ে ঢাকার এক ধাপ ওপরে, অর্থাৎ ১৭০তম স্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, যার স্কোর ৯৮। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা (৯৭)। শীর্ষ দশে সবচেয়ে বেশি শহর রয়েছে অস্ট্রেলিয়ার—মেলবোর্ন, সিডনি ও অ্যাডিলেড। এছাড়া জাপানের টোকিও ও ওসাকাও জায়গা করে নিয়েছে সেরা দশে।

ইআইইউ জানিয়েছে, স্বাস্থ্যসেবা ও নগর উন্নয়নে অগ্রগতির কারণে এশিয়ার সামগ্রিক বাসযোগ্যতার মান বেড়েছে। তবে ঢাকার মতো কিছু শহরের দুর্বল অবকাঠামো ও নগর ব্যবস্থাপনার কারণে এই অঞ্চলের গড় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর