ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গুরুত্বপূর্ণ একটি সেতু ধসে রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে রাঙ্গামাটির রাজস্থলীসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীগুলোতে পানির প্রবাহ বেড়ে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাট সেতুর একটি বড় অংশ ধসে পড়ে। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি রোগী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুই জেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকায় পানির চাপে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে। এর ফলে আশপাশের নিম্নাঞ্চল এবং রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।

বহু ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি ফসলি জমি ও মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে তারা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ীভাবে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন

স্থানীয় বাসিন্দা মো. আলী আকবর বলেন, সেতু ভেঙে যাওয়ায় দুই জেলার মানুষের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।

রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. সুমন বলেন, রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ বাঁধ ভেঙে যায়। সকালে উঠে চারদিকে শুধু পানি দেখা যায়। ঘরবাড়ি ও ফসল সবকিছু ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি জানান, তিনিও পানিবন্দি অবস্থায় রয়েছেন। তবে পরিস্থিতি মোকাবিলা ও সেতুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল এড়িয়ে চলতে এবং পাহাড়ি ঢলের পানিতে না নামতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগগুলো ক্ষয়ক্ষতির হিসাব তৈরি ও জরুরি পুনর্বাসন কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব এলাকায় নতুন করে পাহাড়ধস, জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেটের সময়: ১১:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গুরুত্বপূর্ণ একটি সেতু ধসে রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে রাঙ্গামাটির রাজস্থলীসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীগুলোতে পানির প্রবাহ বেড়ে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাট সেতুর একটি বড় অংশ ধসে পড়ে। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি রোগী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুই জেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকায় পানির চাপে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে। এর ফলে আশপাশের নিম্নাঞ্চল এবং রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।

বহু ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি ফসলি জমি ও মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে তারা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ীভাবে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

স্থানীয় বাসিন্দা মো. আলী আকবর বলেন, সেতু ভেঙে যাওয়ায় দুই জেলার মানুষের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।

রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. সুমন বলেন, রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ বাঁধ ভেঙে যায়। সকালে উঠে চারদিকে শুধু পানি দেখা যায়। ঘরবাড়ি ও ফসল সবকিছু ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই