ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যেরও প্রতিবাদ জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মোড় থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের পদত্যাগের দাবিও জানান।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জিলা স্কুল মোড়ে সমাবেশ করেন। সেখানে শিক্ষার্থী আবিদ হাসান, বন্নি আক্তার, নুরজাহান খাতুন, আনিছুল ইসলামসহ কয়েকজন বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

বক্তারা বলেন, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ চললেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন এবং অভিভাবকদেরও দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়েছে।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, তাদের দুর্ভোগকে গুরুত্ব না দিয়ে উল্টো কটাক্ষ করা হয়েছে। তারা দ্রুত এইচএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্র-সংক্রান্ত সমস্যার সমাধান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি দাবি পূরণ না হলে আরও বড় কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৭:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যেরও প্রতিবাদ জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মোড় থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের পদত্যাগের দাবিও জানান।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জিলা স্কুল মোড়ে সমাবেশ করেন। সেখানে শিক্ষার্থী আবিদ হাসান, বন্নি আক্তার, নুরজাহান খাতুন, আনিছুল ইসলামসহ কয়েকজন বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

বক্তারা বলেন, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ চললেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন এবং অভিভাবকদেরও দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়েছে।

আরও পড়ুনঃ  সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান