ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তেল চুরি ও অপচয় রোধে শুধু প্রযুক্তি যথেষ্ট নয়, নজরদারি ও জবাবদিহি বাড়াতে হবে রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০ নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্ত্রী বদলানো সম্ভব, প্রতিবেশী নয়—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে বিবেচনায় রেখে দেশের সার্বভৌমত্ব অটুট রেখেই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য কীভাবে পরিচালিত হবে, তা সরকার এককভাবে নির্ধারণ করে না। সংসদে আলোচনা, সংবিধান এবং পররাষ্ট্রনীতির আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, সরকারের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে তিনি জানান, বর্তমান সরকার গত চার-পাঁচ মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তার দাবি, সরকারি নথি অনুযায়ী কাউকেই অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবির সদস্যরা আগের তুলনায় আরও সক্রিয় এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো জাতীয় স্বার্থ রক্ষাতেও একই ধরনের ঐক্য বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

তিনি আরও বলেন, সংসদের ভেতরে মতপার্থক্য ও বিতর্ক থাকতেই পারে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

স্ত্রী বদলানো সম্ভব, প্রতিবেশী নয়—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে বিবেচনায় রেখে দেশের সার্বভৌমত্ব অটুট রেখেই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য কীভাবে পরিচালিত হবে, তা সরকার এককভাবে নির্ধারণ করে না। সংসদে আলোচনা, সংবিধান এবং পররাষ্ট্রনীতির আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, সরকারের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে তিনি জানান, বর্তমান সরকার গত চার-পাঁচ মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তার দাবি, সরকারি নথি অনুযায়ী কাউকেই অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবির সদস্যরা আগের তুলনায় আরও সক্রিয় এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো জাতীয় স্বার্থ রক্ষাতেও একই ধরনের ঐক্য বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার