ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রিতে বড় ধস, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বাজার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৬০ সময় দেখুন

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য মন্দা দেখা দিয়েছে। বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ ও বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, মেমোরি চিপের তীব্র সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চিপের বাড়তি চাহিদাই এ পরিস্থিতির প্রধান কারণ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে। ফলে ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাজার এতটা নিম্নমুখী অবস্থানে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত, থাকছে কুচকাওয়াজ ও তিন দিনের বিজয়মেলা

বিশ্লেষকদের মতে, স্মার্টফোন উৎপাদনে ব্যবহৃত র‍্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপের ঘাটতির কারণে নির্মাতারা পর্যাপ্ত উৎপাদন করতে পারছেন না। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের দামও বেড়েছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই নতুন ফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন।

আরও পড়ুনঃ  জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটে তথ্য সচিবের বক্তব্য

কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, বর্তমান সংকটের অন্যতম কারণ হলো এআই প্রযুক্তির দ্রুত বিস্তার। বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন স্মার্টফোনের পরিবর্তে এআই ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় উচ্চক্ষমতার মেমোরি চিপ উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং স্মার্টফোন শিল্পে চিপ সংকট আরও তীব্র হয়েছে।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, এআই খাতে বিনিয়োগ ও চাহিদা বাড়ার কারণে স্মার্টফোন নির্মাতারা প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এর প্রভাব বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, মেমোরি চিপের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বৈশ্বিক স্মার্টফোন বাজারে এই চাপ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উৎপাদন ব্যয় ও বাজারমূল্যও উচ্চ পর্যায়েই থাকার আশঙ্কা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রিতে বড় ধস, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বাজার

আপডেটের সময়: ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য মন্দা দেখা দিয়েছে। বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ ও বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, মেমোরি চিপের তীব্র সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চিপের বাড়তি চাহিদাই এ পরিস্থিতির প্রধান কারণ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে। ফলে ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাজার এতটা নিম্নমুখী অবস্থানে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

বিশ্লেষকদের মতে, স্মার্টফোন উৎপাদনে ব্যবহৃত র‍্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপের ঘাটতির কারণে নির্মাতারা পর্যাপ্ত উৎপাদন করতে পারছেন না। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের দামও বেড়েছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই নতুন ফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, বর্তমান সংকটের অন্যতম কারণ হলো এআই প্রযুক্তির দ্রুত বিস্তার। বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন স্মার্টফোনের পরিবর্তে এআই ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় উচ্চক্ষমতার মেমোরি চিপ উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং স্মার্টফোন শিল্পে চিপ সংকট আরও তীব্র হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন