ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক, সফলভাবে উৎক্ষেপণ ‘বিক্রম-১’

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে দেশটির বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস। শনিবার (১৮ জুলাই) সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত অরবিটাল লঞ্চ ভেহিকল ‘বিক্রম-১’, যা সফলভাবে কক্ষপথে পৌঁছে পেলোড স্থাপন করেছে।

ভারতের দক্ষিণাঞ্চলের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটির উৎক্ষেপণ সম্পন্ন হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ স্কাইরুট অ্যারোস্পেস জানায়, ‘বিক্রম-১ টেস্ট ফ্লাইট-১’ সফলভাবে ৪৫০ কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে পৌঁছে পেলোড স্থাপন করেছে।

আরও পড়ুনঃ  চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে বাড়ছে নতুন উদ্বেগ

প্রতিষ্ঠানটির দাবি, এ সাফল্যের মাধ্যমে বেসরকারি অরবিটাল উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নতুন অবস্থান তৈরি করেছে ভারত।

চার ধাপবিশিষ্ট ‘বিক্রম-১’ রকেটটি দ্রুত ও চাহিদাভিত্তিক স্যাটেলাইট উৎক্ষেপণ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে ছোট ও মাঝারি আকারের উপগ্রহ উৎক্ষেপণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

এ সাফল্যকে ভারতের মহাকাশ অভিযাত্রার ‘ঐতিহাসিক নতুন সীমানা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেন, এই অর্জন দেশের তরুণদের প্রতিভা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতার উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে মহাকাশ খাতে সরকারের সংস্কারমূলক পদক্ষেপ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকামী সবার সম্মিলিত অবদানের ফল: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

বিশ্লেষকদের মতে, ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণ ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক, সফলভাবে উৎক্ষেপণ ‘বিক্রম-১’

আপডেটের সময়: ০৯:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে দেশটির বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস। শনিবার (১৮ জুলাই) সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত অরবিটাল লঞ্চ ভেহিকল ‘বিক্রম-১’, যা সফলভাবে কক্ষপথে পৌঁছে পেলোড স্থাপন করেছে।

ভারতের দক্ষিণাঞ্চলের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটির উৎক্ষেপণ সম্পন্ন হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ স্কাইরুট অ্যারোস্পেস জানায়, ‘বিক্রম-১ টেস্ট ফ্লাইট-১’ সফলভাবে ৪৫০ কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে পৌঁছে পেলোড স্থাপন করেছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকামী সবার সম্মিলিত অবদানের ফল: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

প্রতিষ্ঠানটির দাবি, এ সাফল্যের মাধ্যমে বেসরকারি অরবিটাল উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নতুন অবস্থান তৈরি করেছে ভারত।

চার ধাপবিশিষ্ট ‘বিক্রম-১’ রকেটটি দ্রুত ও চাহিদাভিত্তিক স্যাটেলাইট উৎক্ষেপণ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে ছোট ও মাঝারি আকারের উপগ্রহ উৎক্ষেপণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে বাড়ছে নতুন উদ্বেগ

এ সাফল্যকে ভারতের মহাকাশ অভিযাত্রার ‘ঐতিহাসিক নতুন সীমানা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেন, এই অর্জন দেশের তরুণদের প্রতিভা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতার উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে মহাকাশ খাতে সরকারের সংস্কারমূলক পদক্ষেপ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল