ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এডিবির নাম ভাঙিয়ে ঋণ জালিয়াতির অপচেষ্টা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। সোমবার (২০ জুলাই) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র এডিবির পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ ও পরিচয়পত্র তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এর মাধ্যমে তারা ঋণ বা আর্থিক সহায়তার নামে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

এডিবি স্পষ্টভাবে জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছে আর্থিক তথ্য চাওয়া কিংবা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

আরও পড়ুনঃ  ৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই। তাই ভুয়া ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে কেউ যেন সাড়া না দেন। কেউ এডিবির প্রতিনিধি পরিচয়ে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রমজানের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল

এডিবি জানায়, তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কাজ করে থাকে। ব্যক্তিপর্যায়ে কোনো ধরনের আর্থিক সহায়তা বা ঋণ বিতরণ তাদের কার্যক্রমের অংশ নয়।

উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাংকের নাম ব্যবহার করেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। সে সময়ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জনসাধারণকে সতর্ক করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের

এডিবির নাম ভাঙিয়ে ঋণ জালিয়াতির অপচেষ্টা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

আপডেটের সময়: ০২:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। সোমবার (২০ জুলাই) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র এডিবির পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ ও পরিচয়পত্র তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এর মাধ্যমে তারা ঋণ বা আর্থিক সহায়তার নামে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  কাবার সামনে ছবি দিয়ে বিয়ের ইঙ্গিত নাজনীন নীহার

এডিবি স্পষ্টভাবে জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছে আর্থিক তথ্য চাওয়া কিংবা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

আরও পড়ুনঃ  রমজানের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই। তাই ভুয়া ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে কেউ যেন সাড়া না দেন। কেউ এডিবির প্রতিনিধি পরিচয়ে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”