ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষার্থী দমনে ক্ষোভ, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের অভিমুখে বিরোধী সংসদ সদস্যদের নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাহুল গান্ধী। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী মোদির পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, সরকার সংকটের দায় স্বীকার করছে না এবং সংসদেও এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে।

এদিকে, সোমবার রাজধানী দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মঙ্গলবারও জন্তর মন্তরে শত শত শিক্ষার্থী অবস্থান কর্মসূচি চালিয়ে যান। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

গত মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আহ্বানে এই আন্দোলনের সূচনা হয়। বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে টানা তৃতীয়বার ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য এটি অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলন থামবে না। শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনকারীদের মনোবল অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

সোমবার সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পাল্টা বিক্ষোভকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন। দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে ১১৮ জন পুলিশ সদস্য ও প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি, আহতের প্রকৃত সংখ্যা কয়েকশ।

আইনের শিক্ষার্থী চন্দ্র প্রতাপ শিশ্বী বলেন, পুলিশের হামলা দেখে তারা আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

ভারতে সাম্প্রতিক সময়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং মূল্যায়ন জালিয়াতির একাধিক ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত মাসে প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রায় ২২ লাখ মেডিকেল শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় নেওয়া হয়। এর আগে প্রায় ২০ লাখ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর অনলাইন মূল্যায়ন নিয়েও বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে খাজার দাবিতে প্রশ্ন তুললেন বয়কট

অন্যদিকে সরকারের পক্ষ থেকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে সরকার একটি ‘ত্রুটিহীন ব্যবস্থা’ চালুর উদ্যোগ নিয়েছে। তবে চলমান আন্দোলন নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিক্ষার্থী দমনে ক্ষোভ, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

আপডেটের সময়: ০৭:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের অভিমুখে বিরোধী সংসদ সদস্যদের নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাহুল গান্ধী। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী মোদির পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, সরকার সংকটের দায় স্বীকার করছে না এবং সংসদেও এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে।

এদিকে, সোমবার রাজধানী দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মঙ্গলবারও জন্তর মন্তরে শত শত শিক্ষার্থী অবস্থান কর্মসূচি চালিয়ে যান। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

গত মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আহ্বানে এই আন্দোলনের সূচনা হয়। বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে টানা তৃতীয়বার ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য এটি অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলন থামবে না। শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনকারীদের মনোবল অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা

সোমবার সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পাল্টা বিক্ষোভকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন। দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে ১১৮ জন পুলিশ সদস্য ও প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি, আহতের প্রকৃত সংখ্যা কয়েকশ।

আইনের শিক্ষার্থী চন্দ্র প্রতাপ শিশ্বী বলেন, পুলিশের হামলা দেখে তারা আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

ভারতে সাম্প্রতিক সময়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং মূল্যায়ন জালিয়াতির একাধিক ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত মাসে প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রায় ২২ লাখ মেডিকেল শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় নেওয়া হয়। এর আগে প্রায় ২০ লাখ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর অনলাইন মূল্যায়ন নিয়েও বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই