পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের দ্বারপ্রান্তে। উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে পারে জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি। এর মধ্য দিয়ে শেষ হতে পারে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের অন্যতম সফল এক অধ্যায়।
দীর্ঘদিন ধরেই রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, পর্তুগালের একজন এজেন্ট নিশ্চিত করেছেন যে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো।
আগামী ২৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের হোম ভেন্যু হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সবকিছু ঠিক থাকলে এটাই হবে পর্তুগালের জার্সিতে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ।
রোনালদোর বিদায়ের সম্ভাব্য সময়টি মিলেছে পর্তুগাল জাতীয় দলের নতুন কোচ জর্জ জেসুসের দায়িত্ব গ্রহণের সঙ্গে। চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, আপাতত দলে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেই।
ক্যানাল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসুস বলেন, “অনেকে হয়তো ভাবছেন নতুন কোচ এসেই অনেক খেলোয়াড় বদলে দেবেন। তা হবে না। আমি বোকা নই। যারা এবার ডাক পাননি, তাদেরও এখনই দলে আনার মতো সময় নেই।”
তার এই অবস্থান রোনালদোকে জাতীয় দলের হয়ে একটি আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যানের দিক থেকে অনন্য। এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ২৩৩টি ম্যাচ এবং করেছেন ১৪৬টি গোল—যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ গোলের রেকর্ড।
জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের দুটি উয়েফা নেশনস লিগ শিরোপা।
যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, ক্লাব ক্যারিয়ার এখনই শেষ করছেন না রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত।
বর্ত
প্রতিবেদকের নাম 






















