ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 বাংলাদেশি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশামের জামিন নামঞ্জুর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬৭ সময় দেখুন

হত্যা মামলায় অভিযুক্ত হিশাম আবুঘারবেহ ও বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশাম আবুঘারবেহ-কে জামিন ছাড়াই কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকালে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টির বিচারক লোগান মারফি সংক্ষিপ্ত শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে অভিযুক্তকে সাক্ষী বা নিহতদের স্বজনদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

এই মামলায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী হলেন জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি, যারা University of South Florida-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

আদালতে দাখিল করা নথি অনুযায়ী, জামিল আহমেদ লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে হত্যা করা হয় এবং তার মরদেহ Howard Frankland Bridge এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা, শীর্ষে জাকার্তা

অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন। তদন্তকারীদের ধারণা, তাকেও হত্যা করে মরদেহ গোপন করা হয়েছে।

হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, হত্যার অভিযোগ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট, অবৈধভাবে আটকে রাখা ও হামলার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

আদালতে বলা হয়েছে, অপরাধের ধরন অত্যন্ত নির্মম ও সহিংস হওয়ায় অভিযুক্তকে মুক্তি দিলে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ফলে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

 বাংলাদেশি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশামের জামিন নামঞ্জুর

আপডেটের সময়: ১২:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশাম আবুঘারবেহ-কে জামিন ছাড়াই কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকালে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টির বিচারক লোগান মারফি সংক্ষিপ্ত শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে অভিযুক্তকে সাক্ষী বা নিহতদের স্বজনদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

এই মামলায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী হলেন জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি, যারা University of South Florida-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

আদালতে দাখিল করা নথি অনুযায়ী, জামিল আহমেদ লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে হত্যা করা হয় এবং তার মরদেহ Howard Frankland Bridge এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  সামান্তা শারমিনের গুরুত্বপূর্ণ ঘোষণা

অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন। তদন্তকারীদের ধারণা, তাকেও হত্যা করে মরদেহ গোপন করা হয়েছে।

হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, হত্যার অভিযোগ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট, অবৈধভাবে আটকে রাখা ও হামলার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী