ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা, শীর্ষে জাকার্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

জাতিসংঘের প্রকাশিত বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২০২৫ সালের জনসংখ্যার হিসাব অনুযায়ী, ঢাকায় বসবাস করেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের টোকিও নেমে এসেছে তৃতীয় অবস্থানে।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে বিশ্বের শহরগুলোর জনসংখ্যা একই মানদণ্ডে হিসাব করা হয়েছে। এতে ২০২৫ সালের জনসংখ্যার পাশাপাশি ২০৫০ সালের সম্ভাব্য জনসংখ্যার পূর্বাভাসও তুলে ধরা হয়েছে।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহর

১. জাকার্তা, ইন্দোনেশিয়া: জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ১৮ লাখ।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

২. ঢাকা, বাংলাদেশ: জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ২১ লাখ।

৩. টোকিও, জাপান: জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৭ লাখ।

৪. নয়াদিল্লি, ভারত: জনসংখ্যা ৩ কোটি ২ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৩৯ লাখ।

৫. সাংহাই, চীন: জনসংখ্যা ২ কোটি ৯৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৪৯ লাখ।

জনসংখ্যা নির্ধারণে নতুন পদ্ধতি

জাতিসংঘের প্রতিবেদনে শহরের জনসংখ্যা নির্ধারণে আগের তুলনায় ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এবার শুধু প্রশাসনিক সীমানার মধ্যে বসবাসকারী মানুষ নয়, আশপাশের সংযুক্ত ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলের জনসংখ্যাও হিসাবের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

এ জন্য স্যাটেলাইট চিত্র ও আদমশুমারির তথ্য ব্যবহার করা হয়েছে। নতুন মানদণ্ড অনুযায়ী, প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ মানুষ বসবাস করেন এবং মোট জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার—এমন অবিচ্ছিন্ন এলাকাকে শহর হিসেবে বিবেচনা করা হয়েছে।

এই পদ্ধতির কারণে জাকার্তার জনসংখ্যার হিসাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শহরটির প্রশাসনিক সীমানার মধ্যে বাসিন্দার সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ হলেও আশপাশের সংযুক্ত নগরাঞ্চল যুক্ত করে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখে। ঢাকার ক্ষেত্রেও বৃহত্তর নগরাঞ্চলের জনসংখ্যা বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

বিশ্বের ৪৫ শতাংশ মানুষ শহরে বসবাস করেন

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮২০ কোটি। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ মানুষ শহরে বসবাস করেন।

নগরায়ণের বিস্তারের সঙ্গে বাড়ছে মেগাসিটির সংখ্যাও। ২০২৫ সালে বিশ্বে ১ কোটির বেশি জনসংখ্যার শহর বা মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে। ১৯৭৫ সালে এ ধরনের শহরের সংখ্যা ছিল মাত্র আটটি।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের বড় শহরগুলোর চেহারা আরও বদলে যাবে। ২০৫০ সালে ঢাকার সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ২১ লাখে পৌঁছাতে পারে, যা শহরটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরাঞ্চলগুলোর শীর্ষে নিয়ে যেতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা, শীর্ষে জাকার্তা

আপডেটের সময়: ০৮:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জাতিসংঘের প্রকাশিত বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২০২৫ সালের জনসংখ্যার হিসাব অনুযায়ী, ঢাকায় বসবাস করেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের টোকিও নেমে এসেছে তৃতীয় অবস্থানে।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে বিশ্বের শহরগুলোর জনসংখ্যা একই মানদণ্ডে হিসাব করা হয়েছে। এতে ২০২৫ সালের জনসংখ্যার পাশাপাশি ২০৫০ সালের সম্ভাব্য জনসংখ্যার পূর্বাভাসও তুলে ধরা হয়েছে।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহর

১. জাকার্তা, ইন্দোনেশিয়া: জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ১৮ লাখ।

আরও পড়ুনঃ  **মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?**

২. ঢাকা, বাংলাদেশ: জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ২১ লাখ।

৩. টোকিও, জাপান: জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৭ লাখ।

৪. নয়াদিল্লি, ভারত: জনসংখ্যা ৩ কোটি ২ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৩৯ লাখ।

৫. সাংহাই, চীন: জনসংখ্যা ২ কোটি ৯৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৪৯ লাখ।

জনসংখ্যা নির্ধারণে নতুন পদ্ধতি

জাতিসংঘের প্রতিবেদনে শহরের জনসংখ্যা নির্ধারণে আগের তুলনায় ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এবার শুধু প্রশাসনিক সীমানার মধ্যে বসবাসকারী মানুষ নয়, আশপাশের সংযুক্ত ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলের জনসংখ্যাও হিসাবের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের নেপথ্যে