২০১৮ সালে কক্সবাজারে কথিত ‘ক্রসফায়ারে’ টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।
একই দিনে ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উসকানির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণও চলছে।
ওই মামলায় রোববার ২৭তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে সাংবাদিক আশরাফ কায়সারের।
প্রতিবেদকের নাম 
























