ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তরুণীকে হত্যার অভিযোগ, পরিবারের ৫ সদস্য আটক

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২০ বছর বয়সী এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে গভীর রাতে তড়িঘড়ি করে তার শেষকৃত্যও সম্পন্ন করা হয়। এ ঘটনায় পরিবারের পাঁচ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত হিমানশি চৌধুরী আলিগড়ের গোন্ডা এলাকার বাসিন্দা এবং বিএ-এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, হিমানশির প্রেমিক হর্ষিত বর্ষ্ণেয়ের অভিযোগের ভিত্তিতে হিমানশির পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট এবং সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের অভিযোগে মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের জানালার কাচ

আলিগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) নীরজ জাদৌন জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় হিমানশির মা, দুই ভাই এবং দুই মামাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার এজাহারে হর্ষিত বর্ষ্ণেয় উল্লেখ করেন, তিনি একটি মেডিকেল স্টোর পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে হিমানশির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে ভিন্ন জাতের হওয়ায় হিমানশির পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এ কারণে তারা নিয়মিত হিমানশির ওপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

হর্ষিত বলেন, তারা শিগগিরই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের আপত্তির কারণে শেষ পর্যন্ত হিমানশিকে হত্যা করা হয়েছে বলে তার বিশ্বাস।

এজাহার অনুযায়ী, গত ১৫ মার্চ পারিবারিক নির্যাতনের মুখে হিমানশি হর্ষিতের মেডিকেল স্টোরে আশ্রয় নেন। পরে পরিবারের দুই সদস্য সেখানে গিয়ে তাকে প্রকাশ্যে মারধর করেন। ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। পরে লিখিত অঙ্গীকারের ভিত্তিতে হিমানশিকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলে এখনো ফ্লপি ডিস্ক, আধুনিকায়নের দাবি জোরালো

হর্ষিত আরও অভিযোগ করেন, তিনি হিমানশিকে একটি মোবাইল ফোন দিয়েছিলেন। সেই ফোনে হিমানশি একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, সম্পর্ক চালিয়ে গেলে তাকে এবং হর্ষিতকে হত্যা করা হতে পারে।

অভিযোগে বলা হয়েছে, গত ২৩ জুলাই রাতে পরিবারের সদস্যরা হিমানশিকে হত্যা করেন। পরে প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে দ্রুত তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এসএসপি নীরজ জাদৌন বলেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সব তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তরুণীকে হত্যার অভিযোগ, পরিবারের ৫ সদস্য আটক

আপডেটের সময়: ১১:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২০ বছর বয়সী এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে গভীর রাতে তড়িঘড়ি করে তার শেষকৃত্যও সম্পন্ন করা হয়। এ ঘটনায় পরিবারের পাঁচ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত হিমানশি চৌধুরী আলিগড়ের গোন্ডা এলাকার বাসিন্দা এবং বিএ-এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, হিমানশির প্রেমিক হর্ষিত বর্ষ্ণেয়ের অভিযোগের ভিত্তিতে হিমানশির পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট এবং সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের অভিযোগে মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলে এখনো ফ্লপি ডিস্ক, আধুনিকায়নের দাবি জোরালো

আলিগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) নীরজ জাদৌন জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় হিমানশির মা, দুই ভাই এবং দুই মামাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার এজাহারে হর্ষিত বর্ষ্ণেয় উল্লেখ করেন, তিনি একটি মেডিকেল স্টোর পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে হিমানশির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে ভিন্ন জাতের হওয়ায় হিমানশির পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এ কারণে তারা নিয়মিত হিমানশির ওপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  একসময় আটলান্টিকের গতির রেকর্ড, এবার সমুদ্রের তলদেশে এসএস ইউনাইটেড স্টেটস