ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা: ইউক্রেনকে ‘ছাড় দেওয়া হবে না’, কঠোর বার্তা ইরানের

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির দাবি, এ হামলার জবাব দেওয়া হবে এবং ইউক্রেনকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরাগচির অভিযোগ, এ হামলার মাধ্যমে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইউরোপকে জড়িয়ে ফেলতেই ইসরায়েলের নির্দেশে ইউক্রেন এ হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

অন্যদিকে ইউক্রেন এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল রাশিয়ার একটি জাহাজ, যা সামরিক সরঞ্জাম বহন করছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে রাশিয়াকে সহায়তা করছে ইরান, তাই ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুনঃ   যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ

উল্লেখ্য, রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ বহুবার তুলেছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা: ইউক্রেনকে ‘ছাড় দেওয়া হবে না’, কঠোর বার্তা ইরানের

আপডেটের সময়: ০৮:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির দাবি, এ হামলার জবাব দেওয়া হবে এবং ইউক্রেনকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০