ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারের পর গম্ভীরের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গৌতম গম্ভীরের পছন্দের কোচিং প্যানেলের একাধিক সদস্যকে বিদায় জানানো হচ্ছে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের দায়িত্ব ছাড়ার মধ্য দিয়েই এই পরিবর্তনের সূচনা হয়েছে। জানা গেছে, তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় দলে দীর্ঘদিন কাজ করেছেন সাবেক এই ডাচ অলরাউন্ডার।

এদিকে ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তিও নবায়ন করছে না বিসিসিআই।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, রায়ান টেন ডেসকাট ও টি দিলীপ—দুজনেরই চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং তা আর নবায়ন করা হবে না। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের আগেই তাদের পরিবর্তে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, টি দিলীপের বর্ধিত এক বছরের চুক্তির মেয়াদ ৮ জুন শেষ হয়েছে। আর রায়ান টেন ডেসকাটের চুক্তি শেষ হয়েছে ১০ জুন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নতুন কোচদের নাম ঘোষণা করা হবে।

বোলিং কোচ মরনে মরকেলের চুক্তি নবায়নের সুযোগ থাকলেও, টেন ডেসকাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি আবারও কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন। খেলোয়াড় হিসেবে কেকেআরের হয়ে দুটি আইপিএল শিরোপা জিতেছিলেন তিনি। পরে ২০২৪ সালে গম্ভীরের মেন্টরশিপে দলটির শিরোপা জয়ের সময়ও সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

২০২৪ সালে গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হওয়ার পরই রায়ান টেন ডেসকাট ও মরনে মরকেলকে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়। রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের সময় যেখানে দেশীয় কোচদের ওপর বেশি নির্ভর করেছিল ভারত, সেখানে গম্ভীরের অধীনে একসঙ্গে দুই বিদেশি কোচ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

তবে মরকেলের চুক্তি নবায়ন করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তার অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিসিসিআই।

এর আগে ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফি শেষে সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গেও সম্পর্কের ইতি টানে বিসিসিআই। পরে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় সিতাংশু কোটাককে।

এদিকে বিভিন্ন কন্ডিশনে ভারতের ব্যাটিং ব্যর্থতা এবং ফিল্ডিংয়ের ধারাবাহিক দুর্বলতার কারণে টেন ডেসকাট ও টি দিলীপের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। ভারতীয় গণমাধ্যমের খবর, টি দিলীপের পরিবর্তে আসামের সাবেক ক্রিকেটার শুভদীপ ঘোষকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিসিসিআই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারের পর গম্ভীরের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

আপডেটের সময়: ১২:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গৌতম গম্ভীরের পছন্দের কোচিং প্যানেলের একাধিক সদস্যকে বিদায় জানানো হচ্ছে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের দায়িত্ব ছাড়ার মধ্য দিয়েই এই পরিবর্তনের সূচনা হয়েছে। জানা গেছে, তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় দলে দীর্ঘদিন কাজ করেছেন সাবেক এই ডাচ অলরাউন্ডার।

এদিকে ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তিও নবায়ন করছে না বিসিসিআই।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, রায়ান টেন ডেসকাট ও টি দিলীপ—দুজনেরই চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং তা আর নবায়ন করা হবে না। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের আগেই তাদের পরিবর্তে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, টি দিলীপের বর্ধিত এক বছরের চুক্তির মেয়াদ ৮ জুন শেষ হয়েছে। আর রায়ান টেন ডেসকাটের চুক্তি শেষ হয়েছে ১০ জুন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নতুন কোচদের নাম ঘোষণা করা হবে।

বোলিং কোচ মরনে মরকেলের চুক্তি নবায়নের সুযোগ থাকলেও, টেন ডেসকাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি আবারও কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন। খেলোয়াড় হিসেবে কেকেআরের হয়ে দুটি আইপিএল শিরোপা জিতেছিলেন তিনি। পরে ২০২৪ সালে গম্ভীরের মেন্টরশিপে দলটির শিরোপা জয়ের সময়ও সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

২০২৪ সালে গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হওয়ার পরই রায়ান টেন ডেসকাট ও মরনে মরকেলকে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়। রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের সময় যেখানে দেশীয় কোচদের ওপর বেশি নির্ভর করেছিল ভারত, সেখানে গম্ভীরের অধীনে একসঙ্গে দুই বিদেশি কোচ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর