বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, মাত্র ১৯ বছর বয়সেই তিনি বাবা হতে যাচ্ছেন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
গুঞ্জনের সূত্রপাত হয় ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়ার টিকটক অ্যাকাউন্টে গর্ভধারণ-সম্পর্কিত একটি ভিডিও পুনরায় শেয়ার করার পর। ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি এবং একটি আবেগঘন বার্তা ছিল—“অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।”
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। অনেকেই এটিকে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত হিসেবে দেখলেও, কেউ কেউ মনে করছেন এটি কেবল একটি সাধারণ শেয়ার করা পোস্ট।
তবে এখন পর্যন্ত লামিন ইয়ামাল কিংবা ইনেস গার্সিয়া—দুজনের কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Ground News ও The News International-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল বাবা হতে যাচ্ছেন—এমন দাবি নিশ্চিত করার মতো কোনো তথ্য বা প্রমাণ এখনো পাওয়া যায়নি।
স্পেনের সেভিয়া শহরের বাসিন্দা ইনেস গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত একজন কনটেন্ট ক্রিয়েটর। টিকটকে তার ৫ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে প্রায় দেড় লাখ অনুসারী রয়েছে। তিনি নিয়মিত ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইল বিষয়ক কনটেন্ট প্রকাশ করেন।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই ইয়ামাল ও ইনেসের পরিচয় এবং পরবর্তীতে তাদের সম্পর্কের শুরু। এর আগে একটি গুঞ্জনে দাবি করা হয়েছিল, একটি স্টোরে ইনেসের ব্যাংক কার্ড প্রত্যাখ্যাত হওয়ার পর ইয়ামালের সঙ্গে তার প্রথম দেখা হয়। তবে ইনেস নিজেই সেই তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তার ভাষ্য, সোশ্যাল মিডিয়াতেই তাদের পরিচয় হয় এবং জনসমক্ষে আসার বেশ কয়েক মাস আগ থেকেই তারা সম্পর্কে ছিলেন।
প্রতিবেদকের নাম 
























