ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চ মূল্য এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড মুনাফা করেছে যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি কোম্পানি শেল

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৪ কোটি মার্কিন ডলার, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ৮৯২ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ে শেলের মুনাফা ছিল ৪২৬ কোটি ডলার। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি কোম্পানিটির দ্বিতীয় সর্বোচ্চ প্রান্তিক মুনাফা।

আরও পড়ুনঃ  দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি শেলের আয় বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং রাসায়নিক পণ্যের বাড়তি চাহিদাও কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

বিশ্ববাজারে জেট ফুয়েলের চাহিদা বাড়ায় শেল তাদের শোধনাগারগুলো প্রায় ১০২ শতাংশ সক্ষমতায় পরিচালনা করেছে। এর ফলে বিমান জ্বালানির উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইতিবাচক আর্থিক ফলাফলের পর পুঁজিবাজারে শেলের শেয়ারের দামও ০.৮ শতাংশ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে শেলের সমন্বিত গ্যাস বিভাগ থেকে প্রায় ২৭০ কোটি ডলার মুনাফা এসেছে, যা আগের বছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি। সবচেয়ে বড় প্রবৃদ্ধি এসেছে রাসায়নিক ও তেলজাত পণ্য বিভাগে। এ খাতের আয় ১১ কোটি ৮০ লাখ ডলার থেকে বেড়ে ২৯০ কোটি ডলারে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

শক্তিশালী আয়ের ফলে ২০২২ সালের পর সর্বোচ্চ পরিচালন নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশ ফ্লো) অর্জন করেছে কোম্পানিটি। একই সঙ্গে শেল তাদের নিট ঋণ ৫ হাজার ২৬০ কোটি ডলার থেকে কমিয়ে ৪ হাজার ১৮০ কোটি ডলারে নামিয়ে এনেছে।

তবে দীর্ঘমেয়াদে গ্যাস উৎপাদনের প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। গত মার্চে কাতারে শেলের একটি গ্যাস প্লান্টে হামলার পর সেটি এখনও বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, প্লান্টটি পুনরায় চালু করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ  সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বর্তমানে শেলের বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলার থাকায় কোম্পানিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আগামী মাসগুলোতে কারখানা সংস্কার কার্যক্রমের কারণে উৎপাদনে কিছুটা ধীরগতি আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন

আপডেটের সময়: ০৬:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চ মূল্য এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড মুনাফা করেছে যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি কোম্পানি শেল

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৪ কোটি মার্কিন ডলার, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ৮৯২ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ে শেলের মুনাফা ছিল ৪২৬ কোটি ডলার। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি কোম্পানিটির দ্বিতীয় সর্বোচ্চ প্রান্তিক মুনাফা।

আরও পড়ুনঃ  চীনের এআই জোট ‘ওয়াইকো’তে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি শেলের আয় বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং রাসায়নিক পণ্যের বাড়তি চাহিদাও কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

বিশ্ববাজারে জেট ফুয়েলের চাহিদা বাড়ায় শেল তাদের শোধনাগারগুলো প্রায় ১০২ শতাংশ সক্ষমতায় পরিচালনা করেছে। এর ফলে বিমান জ্বালানির উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইতিবাচক আর্থিক ফলাফলের পর পুঁজিবাজারে শেলের শেয়ারের দামও ০.৮ শতাংশ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে শেলের সমন্বিত গ্যাস বিভাগ থেকে প্রায় ২৭০ কোটি ডলার মুনাফা এসেছে, যা আগের বছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি। সবচেয়ে বড় প্রবৃদ্ধি এসেছে রাসায়নিক ও তেলজাত পণ্য বিভাগে। এ খাতের আয় ১১ কোটি ৮০ লাখ ডলার থেকে বেড়ে ২৯০ কোটি ডলারে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

শক্তিশালী আয়ের ফলে ২০২২ সালের পর সর্বোচ্চ পরিচালন নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশ ফ্লো) অর্জন করেছে কোম্পানিটি। একই সঙ্গে শেল তাদের নিট ঋণ ৫ হাজার ২৬০ কোটি ডলার থেকে কমিয়ে ৪ হাজার ১৮০ কোটি ডলারে নামিয়ে এনেছে।

তবে দীর্ঘমেয়াদে গ্যাস উৎপাদনের প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। গত মার্চে কাতারে শেলের একটি গ্যাস প্লান্টে হামলার পর সেটি এখনও বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, প্লান্টটি পুনরায় চালু করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন