ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বেই
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের দিনগুলো বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়। সেই রক্তাক্ত সময়ের স্মৃতি ও শিক্ষা ধারণ করে একটি স্বনির্ভর, মর্যাদাপূর্ণ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়েই সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’

তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বর্তমান পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।

আরও পড়ুনঃ  অভিজিৎ দীপকের বাবার সম্পদের উৎস তদন্তের দাবি, বিদেশে পড়াশোনার খরচ নিয়ে প্রশ্ন

ড. খলিলুর রহমান আরও বলেন, বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না। স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে দেশের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা আরও সুদৃঢ় করাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুনঃ  মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

আলোচনা সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বাংলাদেশ একসময় অনেকটা আড়ালে চলে গিয়েছিল, সেই বাংলাদেশ আজ আবারও বিশ্বমঞ্চে স্বমহিমায় ফিরে এসেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের দিনগুলো বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়। সেই রক্তাক্ত সময়ের স্মৃতি ও শিক্ষা ধারণ করে একটি স্বনির্ভর, মর্যাদাপূর্ণ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়েই সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  ডকুমেন্টারির প্রতিবাদে হামলার অভিযোগ মাহিন সরকারের

তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বর্তমান পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।

আরও পড়ুনঃ  ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’

ড. খলিলুর রহমান আরও বলেন, বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না। স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে দেশের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা আরও সুদৃঢ় করাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুনঃ  এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক