ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ

তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের চরম ব্যর্থতায় মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের পরাজয় বরণ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার (৮ আগস্ট) ম্যাচের শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে প্রথম সেশন শেষ হওয়ার আগেই মাত্র ৩৫ রান যোগ করে বাকি আট উইকেট হারায় সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৩ রান। জবাবে ৩৫৫ রান করে ৯২ রানের লিড নেয় অস্ট্রেলিয়া একাদশ।

আরও পড়ুনঃ  ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। দলের হয়ে একমাত্র তানজিদ হাসান তামিম দুই অঙ্কের রান করতে পেরেছেন। ওপেনারের ব্যাট থেকে আসে ২২ রান। এছাড়া তিনজন ব্যাটার কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

শেষ দিনের শুরুতে অপরাজিত ছিলেন তানজিদ হাসান। তিনিই কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তার সঙ্গে যোগ দেওয়ার মতো আর কাউকে পাওয়া যায়নি। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম করেন মাত্র ২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে ফেরেন ৬ রান করে। দীর্ঘ সময় পর টেস্ট দলে ফেরা সৌম্য সরকারও ব্যর্থ হয়েছেন, তার সংগ্রহ ৫ রান।

আরও পড়ুনঃ  শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বাঁহাতি পেসার ক্যাম্পবেল থমসন। নতুন বলে টানা ১১ ওভারের দুর্দান্ত স্পেলে মাত্র ২৫ রান দিয়ে তিনি তুলে নেন ৮ উইকেট। তার বোলিংয়ের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা।

আরও পড়ুনঃ  ‘বিপ্লব সফল হলেও মানুষের কষ্ট কমেনি’—নাহিদ ইসলামের আক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কম থাকা অস্ট্রেলিয়া একাদশের বোলারদের বিপক্ষে বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের এমন ভেঙে পড়া টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ

আপডেটের সময়: ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের চরম ব্যর্থতায় মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের পরাজয় বরণ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার (৮ আগস্ট) ম্যাচের শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে প্রথম সেশন শেষ হওয়ার আগেই মাত্র ৩৫ রান যোগ করে বাকি আট উইকেট হারায় সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৩ রান। জবাবে ৩৫৫ রান করে ৯২ রানের লিড নেয় অস্ট্রেলিয়া একাদশ।

আরও পড়ুনঃ  শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। দলের হয়ে একমাত্র তানজিদ হাসান তামিম দুই অঙ্কের রান করতে পেরেছেন। ওপেনারের ব্যাট থেকে আসে ২২ রান। এছাড়া তিনজন ব্যাটার কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

শেষ দিনের শুরুতে অপরাজিত ছিলেন তানজিদ হাসান। তিনিই কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তার সঙ্গে যোগ দেওয়ার মতো আর কাউকে পাওয়া যায়নি। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম করেন মাত্র ২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে ফেরেন ৬ রান করে। দীর্ঘ সময় পর টেস্ট দলে ফেরা সৌম্য সরকারও ব্যর্থ হয়েছেন, তার সংগ্রহ ৫ রান।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বাঁহাতি পেসার ক্যাম্পবেল থমসন। নতুন বলে টানা ১১ ওভারের দুর্দান্ত স্পেলে মাত্র ২৫ রান দিয়ে তিনি তুলে নেন ৮ উইকেট। তার বোলিংয়ের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা।

আরও পড়ুনঃ  দীর্ঘদিন পর প্রকাশ্যে মোজতবা খামেনি, ভিডিও প্রকাশ করল মেহের নিউজ