ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পল্লবীতে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, চাপাতিসহ আটক ২

রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটক দুজন হলেন—মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা রাজধানীর বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক লংমার্চ ঘোষণা

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার পল্লবীর সেকশন-১১-এর টেম্পুস্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন সদস্যের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ  ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মোনারুল ইসলাম ও মো. রুহুল আমিনকে আটক করে। পরে তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাংয়ের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসআই সালাহউদ্দিন আল-মামুন জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আবাসিক এলাকায় কিশোরদের এমন অস্ত্র প্রদর্শন ঠেকাতে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পল্লবীতে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, চাপাতিসহ আটক ২

আপডেটের সময়: ১১:২০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটক দুজন হলেন—মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা রাজধানীর বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  বাঁশের সাঁকো উদ্বোধনে লাল ফিতা কাটলেন বিএনপি নেতা

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার পল্লবীর সেকশন-১১-এর টেম্পুস্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন সদস্যের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জোরালো আলোচনা, আলোচনায় মির্জা ফখরুল