ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চাটমোহরে আমন রোপণে ব্যস্ত চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

পাট কাটার কাজ শেষ হতে না হতেই পাবনার চাটমোহরে শুরু হয়েছে রোপা-আমন ধানের চারা রোপণের ব্যস্ততা। টানা বৃষ্টির মধ্যেও মাঠে নেমেছেন কৃষকরা। পাট কাটার পর জমিতে মই দিয়ে প্রস্তুত করে দ্রুত আমনের চারা রোপণ করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ৪১৯ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

কৃষি বিভাগ জানিয়েছে, হাইব্রিড ও উচ্চফলনশীল (উফশী) জাতের ধান চাষের কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি মোট আবাদ আরও বাড়তে পারে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জমিতে রোপা-আমনের চারা রোপণ শেষ হয়েছে। উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি আধুনিক জাতের ধানের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।

মথুরাপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কৃষক আজির উদ্দিন জানান, বগুড়া অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনি তিন বিঘা জমিতে ব্রি ধান-১০৩-এর প্রদর্শনী প্লট করেছেন। পাশাপাশি ব্রি ধান-৮৭ ও বিনা ধান-২০সহ বিভিন্ন জাতের ধান ১১ বিঘা জমিতে আবাদ করেছেন।

আরও পড়ুনঃ  মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার

মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, তিনি ব্রি ধান-৮৭, ৯০, ৯৫ ও ১০৩-এর পাশাপাশি তেজগোল্ড, জনকরাজ, শক্তি ও সুরভিসহ বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, চলতি মৌসুমে রোপা-আমন চাষের কাজ দ্রুত এগিয়ে চলছে। কৃষকদের সুষমভাবে সার ব্যবহারের পাশাপাশি লাইন পদ্ধতিতে চাষ, ক্ষেতে ডাল পুঁতে পোকা দমন বা পার্চিং এবং পানি সাশ্রয়ী অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা-আমনের আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাটমোহরে আমন রোপণে ব্যস্ত চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

আপডেটের সময়: ১২:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

পাট কাটার কাজ শেষ হতে না হতেই পাবনার চাটমোহরে শুরু হয়েছে রোপা-আমন ধানের চারা রোপণের ব্যস্ততা। টানা বৃষ্টির মধ্যেও মাঠে নেমেছেন কৃষকরা। পাট কাটার পর জমিতে মই দিয়ে প্রস্তুত করে দ্রুত আমনের চারা রোপণ করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ৪১৯ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

কৃষি বিভাগ জানিয়েছে, হাইব্রিড ও উচ্চফলনশীল (উফশী) জাতের ধান চাষের কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি মোট আবাদ আরও বাড়তে পারে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জমিতে রোপা-আমনের চারা রোপণ শেষ হয়েছে। উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি আধুনিক জাতের ধানের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।

মথুরাপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কৃষক আজির উদ্দিন জানান, বগুড়া অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনি তিন বিঘা জমিতে ব্রি ধান-১০৩-এর প্রদর্শনী প্লট করেছেন। পাশাপাশি ব্রি ধান-৮৭ ও বিনা ধান-২০সহ বিভিন্ন জাতের ধান ১১ বিঘা জমিতে আবাদ করেছেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, তিনি ব্রি ধান-৮৭, ৯০, ৯৫ ও ১০৩-এর পাশাপাশি তেজগোল্ড, জনকরাজ, শক্তি ও সুরভিসহ বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, চলতি মৌসুমে রোপা-আমন চাষের কাজ দ্রুত এগিয়ে চলছে। কৃষকদের সুষমভাবে সার ব্যবহারের পাশাপাশি লাইন পদ্ধতিতে চাষ, ক্ষেতে ডাল পুঁতে পোকা দমন বা পার্চিং এবং পানি সাশ্রয়ী অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’ তৈরি করুন সহজেই