ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন

বিএনপির শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন নিয়ে দলটির ভেতরে আলোচনা শুরু হয়েছে। বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হলে সাংবিধানিক ও আইনগত কারণে তাকে দলের মহাসচিবের পদ ছাড়তে হতে পারে।

এমন পরিস্থিতিতে শূন্য হতে যাওয়া মহাসচিব পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সংকটে দলের মুখপাত্র হিসেবে সক্রিয় থাকার কারণে তিনি শীর্ষ নেতৃত্বের আস্থায় রয়েছেন বলে দলীয় সূত্রের দাবি।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতিনির্ধারকদের মধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে বলে জানা গেছে।

তবে শুধু রিজভী নন, মহাসচিব পদের সম্ভাব্য তালিকায় আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম রয়েছে। তাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উল্লেখযোগ্য।

আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়

তবে নিজের সম্ভাব্য দায়িত্ব নিয়ে রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী বা ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এ নিয়ে দলের পক্ষ থেকে এখনো তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়নি বলেও জানান তিনি।

রিজভী বলেন, দল তাকে যেভাবে মূল্যায়ন করবে এবং শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে নেবেন।

এদিকে বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে গত প্রায় এক দশক ধরে কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুনঃ  নভেম্বর মাসের জন্য জেট ফুয়েলের নতুন দাম

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই কাউন্সিলেই দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হতে পারে।

এর আগে পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে কাউকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন

আপডেটের সময়: ১০:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বিএনপির শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন নিয়ে দলটির ভেতরে আলোচনা শুরু হয়েছে। বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হলে সাংবিধানিক ও আইনগত কারণে তাকে দলের মহাসচিবের পদ ছাড়তে হতে পারে।

এমন পরিস্থিতিতে শূন্য হতে যাওয়া মহাসচিব পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সংকটে দলের মুখপাত্র হিসেবে সক্রিয় থাকার কারণে তিনি শীর্ষ নেতৃত্বের আস্থায় রয়েছেন বলে দলীয় সূত্রের দাবি।

আরও পড়ুনঃ  গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতিনির্ধারকদের মধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে বলে জানা গেছে।

তবে শুধু রিজভী নন, মহাসচিব পদের সম্ভাব্য তালিকায় আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম রয়েছে। তাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উল্লেখযোগ্য।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

তবে নিজের সম্ভাব্য দায়িত্ব নিয়ে রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী বা ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এ নিয়ে দলের পক্ষ থেকে এখনো তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়নি বলেও জানান তিনি।

রিজভী বলেন, দল তাকে যেভাবে মূল্যায়ন করবে এবং শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে নেবেন।

এদিকে বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে গত প্রায় এক দশক ধরে কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুনঃ  দীর্ঘ বিরতির পর খুলছে সেন্টমার্টিন, পর্যটক বাড়লেও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা