ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫১ সময় দেখুন

 

পাবনার সাঁথিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও একটি পেঁয়াজ-রসুনের ঘরে আগুন লেগে বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুখা গ্রামে বিএনপি নেতা নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি করমজা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

আরও পড়ুনঃ  বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি

নজরুল ইসলাম জানান, রাতের দিকে হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বারান্দায় এসে তিনি পেঁয়াজ রাখার ঘরে আগুন দেখতে পান। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা ঘর ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি

তিনি বলেন, ওই ঘরে প্রায় ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ ও রসুন রাখা ছিল। আগুনে সেগুলো পুড়ে নষ্ট হয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ অবিস্ফোরিত ১০টি পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা

আপডেটের সময়: ০৮:১৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

 

পাবনার সাঁথিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও একটি পেঁয়াজ-রসুনের ঘরে আগুন লেগে বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুখা গ্রামে বিএনপি নেতা নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি করমজা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

আরও পড়ুনঃ  বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি

নজরুল ইসলাম জানান, রাতের দিকে হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বারান্দায় এসে তিনি পেঁয়াজ রাখার ঘরে আগুন দেখতে পান। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা ঘর ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

তিনি বলেন, ওই ঘরে প্রায় ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ ও রসুন রাখা ছিল। আগুনে সেগুলো পুড়ে নষ্ট হয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ অবিস্ফোরিত ১০টি পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ  রংপুরে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।