ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে ফখরুল ইসলাম কিরণ (৪৮) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবদম্পতিসহ বিভিন্ন বয়সের ৫০ জনের বেশি অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে।

নিহত ফখরুল ইসলাম কিরণ নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। অসুস্থদের মধ্যে রয়েছেন কনে তাসমিতা বেগম (১৯), যিনি বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ে, এবং বর শেখ স্বাধীন, যিনি একই উপজেলার শিংপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

বিয়ের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর অসুস্থতা

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বড়কান্দা গ্রামের মো. আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়।

খাবার খাওয়ার চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে অতিথিদের পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে অসুস্থদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাদের মধ্যে পল্লী চিকিৎসক ফখরুল ইসলাম কিরণের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

খাবারের দায়িত্ব ছিল বাবুর্চির

কনের বাবা মো. আরজু মিয়া বলেন, বাজার করে দেওয়ার পর ৩৫০ জনের খাবার রান্না ও পরিবেশনের পুরো দায়িত্ব বাবুর্চিকে দেওয়া হয়েছিল। খাবারে কীভাবে সমস্যা হয়েছে, তা বাবুর্চিই ভালো বলতে পারবেন।

৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আক্রান্ত ব্যক্তিরা খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ  নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটনে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুষ্ঠু তদন্তের দাবি

বিয়ের খাবার খেয়ে এত মানুষের অসুস্থ হওয়া এবং একজনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি

আপডেটের সময়: ০৮:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে ফখরুল ইসলাম কিরণ (৪৮) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবদম্পতিসহ বিভিন্ন বয়সের ৫০ জনের বেশি অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে।

নিহত ফখরুল ইসলাম কিরণ নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। অসুস্থদের মধ্যে রয়েছেন কনে তাসমিতা বেগম (১৯), যিনি বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ে, এবং বর শেখ স্বাধীন, যিনি একই উপজেলার শিংপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

বিয়ের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর অসুস্থতা

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বড়কান্দা গ্রামের মো. আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়।

খাবার খাওয়ার চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে অতিথিদের পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে অসুস্থদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাদের মধ্যে পল্লী চিকিৎসক ফখরুল ইসলাম কিরণের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

খাবারের দায়িত্ব ছিল বাবুর্চির

কনের বাবা মো. আরজু মিয়া বলেন, বাজার করে দেওয়ার পর ৩৫০ জনের খাবার রান্না ও পরিবেশনের পুরো দায়িত্ব বাবুর্চিকে দেওয়া হয়েছিল। খাবারে কীভাবে সমস্যা হয়েছে, তা বাবুর্চিই ভালো বলতে পারবেন।

৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আক্রান্ত ব্যক্তিরা খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ  কৃষক কার্ড করতে গিয়ে জানলেন সরকারি নথিতে তিনি মৃত!