ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৭০ সময় দেখুন

বগুড়ায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে জিলাপি পরীক্ষা করে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ শনাক্ত হওয়ায় প্রায় ৩০ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে বাজারের বিভিন্ন জিলাপির দোকান থেকে নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি প্রতিষ্ঠানের জিলাপিতে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ পাওয়া যায়।

পরে হাজী জিলাপী, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস ও আল আমিন সুইটস থেকে সংগ্রহ করা প্রায় ৩০ কেজি জিলাপি জনসম্মুখে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

অভিযানের পর ফতেহ আলী বাজারের মাছের দোকানগুলোতেও ফরমালিন শনাক্তে পরীক্ষা চালানো হয়। ছয়টি দোকান থেকে ছয়টি মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও কোনো নমুনায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

অভিযানে সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেন, নমুনা সংগ্রহ সহকারী শরিফুল ইসলামসহ জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ও খাদ্যপণ্যের পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস

আপডেটের সময়: ০৯:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বগুড়ায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে জিলাপি পরীক্ষা করে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ শনাক্ত হওয়ায় প্রায় ৩০ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে বাজারের বিভিন্ন জিলাপির দোকান থেকে নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি প্রতিষ্ঠানের জিলাপিতে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ পাওয়া যায়।

পরে হাজী জিলাপী, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস ও আল আমিন সুইটস থেকে সংগ্রহ করা প্রায় ৩০ কেজি জিলাপি জনসম্মুখে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

অভিযানের পর ফতেহ আলী বাজারের মাছের দোকানগুলোতেও ফরমালিন শনাক্তে পরীক্ষা চালানো হয়। ছয়টি দোকান থেকে ছয়টি মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও কোনো নমুনায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা