ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৮তম। সোমবার (১৭ আগস্ট) ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৭৯, যা ‘মাঝারি’ বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। শহরটির বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ফুটপাতজুড়ে দুই শতাধিক দোকান, বাড়ছে যানজট ও জনভোগান্তি

১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।

দূষণের তালিকায় এরপর রয়েছে ভারতের দিল্লি, কঙ্গোর রাজধানী কিনশাসা, সৌদি আরবের রিয়াদ ও পাকিস্তানের লাহোরসহ বিভিন্ন শহর।

আরও পড়ুনঃ  উত্তরায় তীব্র গ্যাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সিএনজি চালকেরা

একিউআই স্কোরে বায়ুর মান

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।

১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ  বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়ছে। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপরও।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

আপডেটের সময়: ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৮তম। সোমবার (১৭ আগস্ট) ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৭৯, যা ‘মাঝারি’ বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। শহরটির বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুনঃ  উত্তরায় তীব্র গ্যাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সিএনজি চালকেরা

১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।

দূষণের তালিকায় এরপর রয়েছে ভারতের দিল্লি, কঙ্গোর রাজধানী কিনশাসা, সৌদি আরবের রিয়াদ ও পাকিস্তানের লাহোরসহ বিভিন্ন শহর।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ফুটপাতজুড়ে দুই শতাধিক দোকান, বাড়ছে যানজট ও জনভোগান্তি

একিউআই স্কোরে বায়ুর মান

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।

১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ  কারাগারে থেকেও গাড়ি পোড়ানোর অভিযোগ, সাবেক মেজর সাদিককে নিয়ে পুলিশের ব্যাখ্যা