ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই সাগরে হেলিকপ্টার, নিহত ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিগত হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে দুর্ঘটনার বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ

আকাশে ওঠার পরই সাগরে আছড়ে পড়ে

প্রতিবেদন অনুযায়ী, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোস দ্বীপের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। পরিকল্পনা ছিল দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার।

তবে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি সাগরের পানিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুনঃ  ফ্লাইটের পর পরই মাদক পরীক্ষায় দুই পাইলটের ‘নন-নেগেটিভ’ ফল

দুর্ঘটনার কারণ এখনও অজানা

হেলিকপ্টারটি কেন উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার সঙ্গে পাইলটের অভিজ্ঞতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই সাগরে হেলিকপ্টার, নিহত ৩

আপডেটের সময়: ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিগত হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে দুর্ঘটনার বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে আশ্রিত ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

আকাশে ওঠার পরই সাগরে আছড়ে পড়ে

প্রতিবেদন অনুযায়ী, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোস দ্বীপের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। পরিকল্পনা ছিল দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার।

তবে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি সাগরের পানিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুনঃ  ফ্লাইটের পর পরই মাদক পরীক্ষায় দুই পাইলটের ‘নন-নেগেটিভ’ ফল

দুর্ঘটনার কারণ এখনও অজানা

হেলিকপ্টারটি কেন উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার সঙ্গে পাইলটের অভিজ্ঞতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ফুটপাতজুড়ে দুই শতাধিক দোকান, বাড়ছে যানজট ও জনভোগান্তি