ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহত আরও তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।

একই পরিবারের চার বাংলাদেশি নিহত

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তারা হলেন—শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

এ ছাড়া ঢাকার সাভারের আহমেদ বাবু নামে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

শর্ণশিষ দত্তের বাবা সাংবাদিক দেবাশিস দত্ত, মা আফসানা শিম্মিন এবং নানা মো. আকরাম আলীও এই অগ্নিকাণ্ডে মারা গেছেন।

শনাক্ত হওয়া নিহতদের পরিচয়

১. শর্ণশিষ দত্ত
জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩
পিতা: দেবাশিস দত্ত
ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া।

২. আফসানা শিম্মিন
জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯
পিতা: মো. আকরাম আলী
ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া।

৩. দেবাশিস দত্ত
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭
পিতা: দিলীপ কুমার দত্ত
ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া।

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

৪. মো. আকরাম আলী
জন্ম: ১৬ জুন ১৯৬২
পিতা: ইয়াসিন আলী
ঠিকানা: থানাপাড়া, কুষ্টিয়া।

৫. আহমেদ বাবু
জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩
পিতা: আদম আলী
ঠিকানা: বেগুনবাড়ি, সাভার, ঢাকা।

ঝাড়খণ্ডের বাসিন্দার পরিচয়ও শনাক্ত

পরিচয় নিশ্চিত হওয়া ষষ্ঠ ব্যক্তি ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান।

তার পিতা প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর। তার বাড়ি গিরিডি জেলার পিলমউ এলাকায়।

এখনও শনাক্ত হয়নি তিনজন

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিকের পরিচয় নিশ্চিত করা গেলেও আরও তিনজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোটের পরিকল্পনা ইসির

নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সংশ্লিষ্টরা।

৮০ জনকে উদ্ধার

বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ তৎপরতায় প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়।

এর মধ্যে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত

আপডেটের সময়: ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহত আরও তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।

একই পরিবারের চার বাংলাদেশি নিহত

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তারা হলেন—শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

এ ছাড়া ঢাকার সাভারের আহমেদ বাবু নামে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

শর্ণশিষ দত্তের বাবা সাংবাদিক দেবাশিস দত্ত, মা আফসানা শিম্মিন এবং নানা মো. আকরাম আলীও এই অগ্নিকাণ্ডে মারা গেছেন।

শনাক্ত হওয়া নিহতদের পরিচয়

১. শর্ণশিষ দত্ত
জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩
পিতা: দেবাশিস দত্ত
ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া।

২. আফসানা শিম্মিন
জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯
পিতা: মো. আকরাম আলী
ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া।

৩. দেবাশিস দত্ত
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭
পিতা: দিলীপ কুমার দত্ত
ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোটের পরিকল্পনা ইসির

৪. মো. আকরাম আলী
জন্ম: ১৬ জুন ১৯৬২
পিতা: ইয়াসিন আলী
ঠিকানা: থানাপাড়া, কুষ্টিয়া।

৫. আহমেদ বাবু
জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩
পিতা: আদম আলী
ঠিকানা: বেগুনবাড়ি, সাভার, ঢাকা।

ঝাড়খণ্ডের বাসিন্দার পরিচয়ও শনাক্ত

পরিচয় নিশ্চিত হওয়া ষষ্ঠ ব্যক্তি ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান।

তার পিতা প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর। তার বাড়ি গিরিডি জেলার পিলমউ এলাকায়।

এখনও শনাক্ত হয়নি তিনজন

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিকের পরিচয় নিশ্চিত করা গেলেও আরও তিনজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত