ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উত্তরা ও তুরাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০ কিমের সঙ্গে ‘গোপন যোগাযোগের’ দাবি অস্বীকার করলেন বোন কিম ইয়ো-জং আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর ছাদে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে হোয়াইট হাউসে কৌতূহল কুমিল্লায় বিনার আঞ্চলিক কর্মশালা, কৃষকদের জন্য ‘ফসল সুরক্ষা’ অ্যাপের গুরুত্ব তুলে ধরা ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা গোল ও অ্যাসিস্টে মেসির ঝলক, তবু ফিলাডেলফিয়ার সঙ্গে ড্র মায়ামির আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে ইসলামে অতিথি আপ্যায়নের গুরুত্ব, মহানবীর সুন্নত পালনে যা করণীয় যশোরে ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৪ বছর পর হত্যা মামলার নিষ্পত্তি, তিন ভাইয়ের যাবজ্জীবন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

দীর্ঘ ১৪ বছর ধরে চলা হত্যা মামলার বিচার শেষ হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। জমি নিয়ে বিরোধের জেরে শাহাদাৎ হোসেনের মৃত্যুর ঘটনায় করা মামলায় একই পরিবারের তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জার্মানির সহায়তায় ভারতের ৬ সাবমেরিন প্রকল্পে গতি, অনুমোদনের অপেক্ষায় বড় প্রতিরক্ষা চুক্তি

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির ছেলে হালিম (৩৯), হামিদ (৩৭) ও মাহাবুব (৩৫)।

জমির বিরোধ থেকে সংঘর্ষ

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে দক্ষিণ শ্রীপুর এলাকায় একটি জমির আইল তোলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই সময় শাহাদাৎ হোসেন ও তার স্বজনরা সেখানে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির

একপর্যায়ে হামলার ঘটনায় শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে শাহাদাৎ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়।

১৭ জনের বিরুদ্ধে মামলা

ঘটনার পর নিহত শাহাদাৎ হোসেনের স্বজন আতাউর রহমান সুন্দরগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুনঃ  ২৬তম জন্মদিনে মিস আর্থ ইন্দোনেশিয়া বিজয়ীর মৃত্যু

এরপর দীর্ঘ সময় ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলে। সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন সহোদরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায়ে হালিম, হামিদ ও মাহাবুবের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে একই মামলায় অভিযুক্ত বাকি ১০ জনকে খালাস দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ১৪ বছর পর মামলাটির রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি হলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উত্তরা ও তুরাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

১৪ বছর পর হত্যা মামলার নিষ্পত্তি, তিন ভাইয়ের যাবজ্জীবন

আপডেটের সময়: ০৮:৪৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

দীর্ঘ ১৪ বছর ধরে চলা হত্যা মামলার বিচার শেষ হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। জমি নিয়ে বিরোধের জেরে শাহাদাৎ হোসেনের মৃত্যুর ঘটনায় করা মামলায় একই পরিবারের তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির ছেলে হালিম (৩৯), হামিদ (৩৭) ও মাহাবুব (৩৫)।

জমির বিরোধ থেকে সংঘর্ষ

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে দক্ষিণ শ্রীপুর এলাকায় একটি জমির আইল তোলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই সময় শাহাদাৎ হোসেন ও তার স্বজনরা সেখানে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

একপর্যায়ে হামলার ঘটনায় শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে শাহাদাৎ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়।

১৭ জনের বিরুদ্ধে মামলা

ঘটনার পর নিহত শাহাদাৎ হোসেনের স্বজন আতাউর রহমান সুন্দরগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুনঃ  মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও মানতে হবে নতুন শর্ত