ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ চুয়া সেলিম গ্রেপ্তার মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যে প্রত্যাশার কথা বললেন বিরোধীদলীয় নেতা খরার চাপে পানামা খালে কমছে জাহাজ চলাচল, বাড়তে পারে পরিবহন ব্যয় রাজনীতির ময়দান পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায় জুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল আশপাশের এলাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৪ সময় দেখুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বিদায়বার্তা জানান।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

এরপর তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত—মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত ফখরুল

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। এ সময় বক্তব্যের শুরুতেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েকবার কান্নায় ভেঙে পড়েন বলে সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান।

আরও পড়ুনঃ  আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় নেতাকর্মীদের কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের ওই সভায় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি সামনে আসে।

আরও পড়ুনঃ  ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা

আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

আপডেটের সময়: ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বিদায়বার্তা জানান।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’

আরও পড়ুনঃ  বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের যত ইতিহাস

এরপর তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত—মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত ফখরুল

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। এ সময় বক্তব্যের শুরুতেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েকবার কান্নায় ভেঙে পড়েন বলে সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় নেতাকর্মীদের কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের ওই সভায় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি সামনে আসে।

আরও পড়ুনঃ  তিতাস গ্যাসে ১৩৫ জন নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ