ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিপদ কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় হার এড়াল বাংলাদেশ ‘এ’ দল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪২ সময় দেখুন

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বড় হারের শঙ্কায় পড়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। একপর্যায়ে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসানের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে হার এড়ায় সফরকারীরা।

পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৫ উইকেটে ৫১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্বাগতিকদের হয়ে মদেরি লিথেকো ও মিচেল ভ্যান বুয়েন শতক হাঁকান।

আরও পড়ুনঃ  হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন। ১৬ ওভার বল করে ৭৬ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মাহিদুল ইসলাম। ইফতেখার হোসেনের ব্যাট থেকে আসে ৫০ রান। ফলে প্রথম ইনিংসে ২৮০ রানের বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

৪১০ রানের কঠিন লক্ষ্য

ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৪ উইকেটে ১৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে। এই ইনিংসেও বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন ইকবাল হোসেন।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

দুই ইনিংস মিলিয়ে বড় লিডের সুবাদে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৪১০ রানের লক্ষ্য দাঁড়ায়। এমন কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

মাত্র ৭০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এতে ম্যাচে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল।

মাহিদুল-আমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়ানো

চাপের মুখে ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম। দুজন মিলে ২০৫ বলে ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

আমিনুল ইসলাম ১৪৭ বলে ৭৪ রান করে আউট হন। এরপর নাঈম হাসানকে সঙ্গে নিয়ে বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন মাহিদুল।

শেষ পর্যন্ত আর কোনো উইকেট হারাতে দেয়নি বাংলাদেশ। মাহিদুল ২০৮ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে নাঈম হাসান ৭৯ বলে ৪৯ রান নিয়ে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

ফলে বড় ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে হার এড়াতে সক্ষম হয় বাংলাদেশ ‘এ’ দল। দুর্দান্ত প্রতিরোধ গড়ে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে সফরকারীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বিপদ কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় হার এড়াল বাংলাদেশ ‘এ’ দল

আপডেটের সময়: ০৯:০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বড় হারের শঙ্কায় পড়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। একপর্যায়ে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসানের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে হার এড়ায় সফরকারীরা।

পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৫ উইকেটে ৫১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্বাগতিকদের হয়ে মদেরি লিথেকো ও মিচেল ভ্যান বুয়েন শতক হাঁকান।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন। ১৬ ওভার বল করে ৭৬ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মাহিদুল ইসলাম। ইফতেখার হোসেনের ব্যাট থেকে আসে ৫০ রান। ফলে প্রথম ইনিংসে ২৮০ রানের বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

৪১০ রানের কঠিন লক্ষ্য

ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৪ উইকেটে ১৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে। এই ইনিংসেও বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন ইকবাল হোসেন।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে

দুই ইনিংস মিলিয়ে বড় লিডের সুবাদে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৪১০ রানের লক্ষ্য দাঁড়ায়। এমন কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

মাত্র ৭০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এতে ম্যাচে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল।

মাহিদুল-আমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়ানো

চাপের মুখে ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম। দুজন মিলে ২০৫ বলে ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা