ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ পে-স্কেল নিয়ে সিদ্ধান্তে দেরি হলে সংকট আরও বাড়বে: দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা ছাড়ের চুক্তি, কোন পাসপোর্টে মিলবে সুবিধা? দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল কৃষি মৌসুমে সরবরাহ নিশ্চিত করতে ৩.৬৫ লাখ টন সার আমদানি স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের হার কমেছে, তবুও আক্রান্ত ২০ হাজারের বেশি

২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সদস্য অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এ সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে। একই সময়ে সক্রিয় সামরিক সদস্যদের মধ্যে নারী ও পুরুষ উভয়ের যৌন নিপীড়নের আনুমানিক হারও কমেছে।

সক্রিয় নারী সদস্যদের মধ্যে যৌন নিপীড়নের হার ২০২৩ সালের ৬ দশমিক ৮ শতাংশ থেকে ২০২৫ সালে কমে ৪ দশমিক ৩ শতাংশ হয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

সামরিক বাহিনীতে যৌন হয়রানির হারও কমেছে। নারী সদস্যদের ক্ষেত্রে ২০২৩ সালের ২৪ দশমিক ৭ শতাংশ থেকে ২০২৫ সালে তা কমে ১৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪ শতাংশে নেমেছে।

আরও পড়ুনঃ  আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

তবে এসব ঘটনার কর্তৃপক্ষকে জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে আনুমানিক ২৫ শতাংশ ঘটনা সরকারি প্রক্রিয়ায় জানানো হলেও ২০২৫ সালে তা বেড়ে ৩৩ শতাংশ হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশি সংখ্যক ঘটনা জানানো গুরুত্বপূর্ণ। এতে ক্ষতিগ্রস্ত সদস্যরা চিকিৎসা, মানসিক সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পান। পাশাপাশি অভিযোগ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হয়।

প্রতিবেদনে উল্লেখ করা ২০ হাজার ৪৯২ জনের সংখ্যা সামরিক কর্তৃপক্ষের কাছে জমা পড়া আনুষ্ঠানিক অভিযোগের সংখ্যা নয়। জরিপের মাধ্যমে পাওয়া এই পরিসংখ্যানে এমন ঘটনাও রয়েছে, যেগুলো কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুনঃ  বিমানের যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ হয়নি, তবে কমেছে: বিমানমন্ত্রী

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনবল ও প্রস্তুতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্থনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ মূল্যবোধ। যৌন নিপীড়ন ও হয়রানি এসব মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে এবং সামরিক সদস্যদের মধ্যে আস্থা কমায়।

যৌন নিপীড়নের হার কমলেও বিপুলসংখ্যক সামরিক সদস্য এখনো এ ধরনের ঘটনার শিকার হওয়ায় বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের হার কমেছে, তবুও আক্রান্ত ২০ হাজারের বেশি

আপডেটের সময়: ০৪:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সদস্য অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এ সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে। একই সময়ে সক্রিয় সামরিক সদস্যদের মধ্যে নারী ও পুরুষ উভয়ের যৌন নিপীড়নের আনুমানিক হারও কমেছে।

সক্রিয় নারী সদস্যদের মধ্যে যৌন নিপীড়নের হার ২০২৩ সালের ৬ দশমিক ৮ শতাংশ থেকে ২০২৫ সালে কমে ৪ দশমিক ৩ শতাংশ হয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ২ শতাধিক

সামরিক বাহিনীতে যৌন হয়রানির হারও কমেছে। নারী সদস্যদের ক্ষেত্রে ২০২৩ সালের ২৪ দশমিক ৭ শতাংশ থেকে ২০২৫ সালে তা কমে ১৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪ শতাংশে নেমেছে।

আরও পড়ুনঃ  বিমানের যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ হয়নি, তবে কমেছে: বিমানমন্ত্রী

তবে এসব ঘটনার কর্তৃপক্ষকে জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে আনুমানিক ২৫ শতাংশ ঘটনা সরকারি প্রক্রিয়ায় জানানো হলেও ২০২৫ সালে তা বেড়ে ৩৩ শতাংশ হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশি সংখ্যক ঘটনা জানানো গুরুত্বপূর্ণ। এতে ক্ষতিগ্রস্ত সদস্যরা চিকিৎসা, মানসিক সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পান। পাশাপাশি অভিযোগ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হয়।

প্রতিবেদনে উল্লেখ করা ২০ হাজার ৪৯২ জনের সংখ্যা সামরিক কর্তৃপক্ষের কাছে জমা পড়া আনুষ্ঠানিক অভিযোগের সংখ্যা নয়। জরিপের মাধ্যমে পাওয়া এই পরিসংখ্যানে এমন ঘটনাও রয়েছে, যেগুলো কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি