ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদিশা সিদ্দিক কারাগারে, ফ্ল্যাট বিক্রির মামলায় জামিন নামঞ্জুর

রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত

বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

গ্রেপ্তারের পর আদালতে হাজির

এর আগে মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। তার বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানির সময় তাকে এজলাসে না তুলে আদালতের হাজতখানায় রাখা হয়।

আরও পড়ুনঃ  জুয়েলারি খাত থেকে ২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য বাজুসের

মামলায় দুই বছরের সাজা

এর আগে গত ২০ মে বিদিশার অনুপস্থিতিতে মামলাটির রায় ঘোষণা করেন আদালত। প্রতারণার দায়ে তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলার অভিযোগ কী

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

আরও পড়ুনঃ  প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক

বাদীর অভিযোগ, ২০০১ সালে ফ্ল্যাট বিক্রির প্রস্তাব দিয়ে বিদিশা তার কাছ থেকে ৭৫ লাখ টাকার পে-অর্ডার গ্রহণ করেন। পরে বায়নানামা সম্পাদন হলেও নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি।

অর্থ ফেরতের জন্য চাপ দিলে ২০০৫ সালে বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন। তবে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স করে। এরপর ফ্ল্যাট বা টাকা কোনোটিই ফেরত না দেওয়ার অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  মাছ উৎপাদন বাড়ানোর সঙ্গে মান ও নিরাপত্তায় জোর দিলেন কৃষিমন্ত্রী

জামিনের বিরোধিতা বাদীপক্ষের

বিদিশার আইনজীবী আতিকুর রহমান উচ্চ আদালতে আপিলের শর্তে বিশেষ বিবেচনায় জামিনের আবেদন করেন। তিনি আদালতকে জানান, মামলাটিতে আগে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল, যা পরে প্রত্যাহার করা হয় এবং বিদিশার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শেষ করে রায় দেওয়া হয়েছে।

তবে বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান ও রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

বিদিশা সিদ্দিক কারাগারে, ফ্ল্যাট বিক্রির মামলায় জামিন নামঞ্জুর

আপডেটের সময়: ০৫:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত

বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

গ্রেপ্তারের পর আদালতে হাজির

এর আগে মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। তার বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানির সময় তাকে এজলাসে না তুলে আদালতের হাজতখানায় রাখা হয়।

আরও পড়ুনঃ  প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক

মামলায় দুই বছরের সাজা

এর আগে গত ২০ মে বিদিশার অনুপস্থিতিতে মামলাটির রায় ঘোষণা করেন আদালত। প্রতারণার দায়ে তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলার অভিযোগ কী

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

আরও পড়ুনঃ  মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’

বাদীর অভিযোগ, ২০০১ সালে ফ্ল্যাট বিক্রির প্রস্তাব দিয়ে বিদিশা তার কাছ থেকে ৭৫ লাখ টাকার পে-অর্ডার গ্রহণ করেন। পরে বায়নানামা সম্পাদন হলেও নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি।

অর্থ ফেরতের জন্য চাপ দিলে ২০০৫ সালে বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন। তবে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স করে। এরপর ফ্ল্যাট বা টাকা কোনোটিই ফেরত না দেওয়ার অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী