ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়জীবনের অন্যতম আলোচিত সিনেমা ‘পদাতিক’। উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও চলচ্চিত্রযাত্রা নিয়ে নির্মিত সিনেমাটিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন চঞ্চল।

সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় দুই বছর পর এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

আগামী শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি প্ল্যাটফর্মটিতে প্রবেশের সুযোগ না থাকলেও বিভিন্ন উপায়ে দেশের দর্শকরা এর কনটেন্ট দেখে থাকেন। ফলে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি নিয়েও বাংলাদেশের দর্শকদের আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন

চঞ্চলের জন্য বিশেষ অভিজ্ঞতা

‘পদাতিক’ সিনেমাটি চঞ্চল চৌধুরীর কাছেও বিশেষ একটি কাজ। সিনেমাটির শুটিং শুরুর আগেই তিনি তার বাবাকে হারান। ব্যক্তিগত শোকের মধ্যেই মৃণাল সেনের মতো একজন কিংবদন্তি নির্মাতার চরিত্রে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল তাকে।

আরও পড়ুনঃ  আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন

মৃণাল সেনের চেহারা, ব্যক্তিত্ব ও জীবনযাত্রাকে পর্দায় ফুটিয়ে তুলতে চঞ্চলের অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। সিনেমাটিতে তার লুক ও চরিত্রায়ন নিয়েও মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনা হয়েছিল।

যারা অভিনয় করেছেন

সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। মৃণালের কিশোর বয়সের চরিত্রে দেখা গেছে কোরক সামন্তকে।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শুরু হলো আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম

এ ছাড়া মৃণাল সেনের ছেলে কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী।

বাংলাদেশে মুক্তির পরিকল্পনা থাকলেও হয়নি

‘পদাতিক’ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। তবে সে সময় কলকাতায় আরজি কর আন্দোলন এবং বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রেক্ষাগৃহে বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ না হলেও এবার ওটিটিতে মুক্তির মাধ্যমে চঞ্চল চৌধুরীর অভিনীত ‘পদাতিক’ নতুন করে দর্শকদের আগ্রহের কেন্দ্রে আসতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’

আপডেটের সময়: ০৬:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়জীবনের অন্যতম আলোচিত সিনেমা ‘পদাতিক’। উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও চলচ্চিত্রযাত্রা নিয়ে নির্মিত সিনেমাটিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন চঞ্চল।

সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় দুই বছর পর এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

আগামী শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি প্ল্যাটফর্মটিতে প্রবেশের সুযোগ না থাকলেও বিভিন্ন উপায়ে দেশের দর্শকরা এর কনটেন্ট দেখে থাকেন। ফলে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি নিয়েও বাংলাদেশের দর্শকদের আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন

চঞ্চলের জন্য বিশেষ অভিজ্ঞতা

‘পদাতিক’ সিনেমাটি চঞ্চল চৌধুরীর কাছেও বিশেষ একটি কাজ। সিনেমাটির শুটিং শুরুর আগেই তিনি তার বাবাকে হারান। ব্যক্তিগত শোকের মধ্যেই মৃণাল সেনের মতো একজন কিংবদন্তি নির্মাতার চরিত্রে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল তাকে।

আরও পড়ুনঃ  বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে ডলারে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

মৃণাল সেনের চেহারা, ব্যক্তিত্ব ও জীবনযাত্রাকে পর্দায় ফুটিয়ে তুলতে চঞ্চলের অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। সিনেমাটিতে তার লুক ও চরিত্রায়ন নিয়েও মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনা হয়েছিল।

যারা অভিনয় করেছেন

সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। মৃণালের কিশোর বয়সের চরিত্রে দেখা গেছে কোরক সামন্তকে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন