ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদের ভবিষ্যৎ নিয়ে স্পিকারের উদ্বেগ, ‘এভাবে চললে সংসদ বেশিদিন চলবে না’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩১ সময় দেখুন

জাতীয় সংসদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের একে অপরের বক্তব্যে বাধা দেওয়া এবং হট্টগোলের ঘটনায় তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের আচরণ সংসদের জন্য ভালো লক্ষণ নয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “আমি এ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।” তার মতে, একে অপরকে কথা বলার সুযোগ না দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতান্ত্রিক সংসদীয় কার্যক্রমের জন্য উদ্বেগজনক।

‘রুলস অব প্রসিডিউর মেনে চলতে হবে’

স্পিকার বলেন, অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব প্রত্যেক সংসদ সদস্যের।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি সংসদ সদস্যদের রুলস অব প্রসিডিউর পড়ার আহ্বান জানিয়ে বলেন, স্পিকার কথা বললে সবাইকে বসে তা শুনতে হয়। সংসদের নিয়ম ও আইন অমান্য করলে এই সংসদ বেশিদিন কার্যকরভাবে চলতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা

এর আগে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রশ্নটি বুঝতে পারেননি—এটি সংসদীয় প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা, তা বোঝা যাচ্ছে না।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

এরপরই সংসদে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি কথাই না বলতে দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা।” তার এই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানায় বিরোধী দল।

বিরোধীদলীয় নেতার ক্ষোভ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, সংসদে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশের দাবি জানান এবং তার বক্তব্যের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পরে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে প্রত্যেকের কথা বলার স্বাধীনতা রয়েছে। তবে বক্তব্যের জবাব বক্তব্যের মাধ্যমেই দিতে হবে, হট্টগোল করে নয়।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন

তিনি বলেন, “সংসদ কথা বলার জায়গা। কথার মাধ্যমে একে অপরের যুক্তিকে খণ্ডন করা যাবে।” একই সঙ্গে শব্দ ও হট্টগোলের মাধ্যমে সংসদের কার্যক্রম ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

‘আমাকে সংসদ পরিচালনা করতে দিন’

স্পিকার বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি জাতীয় সংসদের সঙ্গে যুক্ত আছেন। অতীতেও সংসদে অনেক খারাপ রেকর্ড রয়েছে। তবে অতীতের তুলনায় বর্তমান সংসদকে ভালো অবস্থানে দেখছেন তিনি।

তিনি উভয় পক্ষের সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, তিনি তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সংসদ পরিচালনার চেষ্টা করছেন। সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান স্পিকার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদের ভবিষ্যৎ নিয়ে স্পিকারের উদ্বেগ, ‘এভাবে চললে সংসদ বেশিদিন চলবে না’

আপডেটের সময়: ০৬:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

জাতীয় সংসদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের একে অপরের বক্তব্যে বাধা দেওয়া এবং হট্টগোলের ঘটনায় তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের আচরণ সংসদের জন্য ভালো লক্ষণ নয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “আমি এ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।” তার মতে, একে অপরকে কথা বলার সুযোগ না দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতান্ত্রিক সংসদীয় কার্যক্রমের জন্য উদ্বেগজনক।

‘রুলস অব প্রসিডিউর মেনে চলতে হবে’

স্পিকার বলেন, অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব প্রত্যেক সংসদ সদস্যের।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন

তিনি সংসদ সদস্যদের রুলস অব প্রসিডিউর পড়ার আহ্বান জানিয়ে বলেন, স্পিকার কথা বললে সবাইকে বসে তা শুনতে হয়। সংসদের নিয়ম ও আইন অমান্য করলে এই সংসদ বেশিদিন কার্যকরভাবে চলতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা

এর আগে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রশ্নটি বুঝতে পারেননি—এটি সংসদীয় প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা, তা বোঝা যাচ্ছে না।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

এরপরই সংসদে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি কথাই না বলতে দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা।” তার এই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানায় বিরোধী দল।

বিরোধীদলীয় নেতার ক্ষোভ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, সংসদে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশের দাবি জানান এবং তার বক্তব্যের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পরে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে প্রত্যেকের কথা বলার স্বাধীনতা রয়েছে। তবে বক্তব্যের জবাব বক্তব্যের মাধ্যমেই দিতে হবে, হট্টগোল করে নয়।

আরও পড়ুনঃ  ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান ১,৩৪৪ সাংবাদিককে