ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেট্রোরেল ও বর্জ্যবিদ্যুৎ প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে দুর্নীতির অভিযোগ নাকচ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৭ সময় দেখুন

মেট্রোরেল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যয় বৃদ্ধির সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আন্তর্জাতিক ঋণের সুদের হার বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মূল্য পরিবর্তনের কারণে প্রকল্প ব্যয়ে প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

সম্পূরক প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, মেট্রোরেলের এমআরটি লাইন-৫সহ বিভিন্ন প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে আগের তুলনায় ঋণের সুদের হার বেড়েছে। পাশাপাশি ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্যের পরিবর্তনও প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব ফেলেছে।

তিনি বলেন, প্রকল্পগুলোর ব্যয় এখনো পরিকল্পনা কমিশনে চূড়ান্ত স্ক্রুটিনের (পুঙ্খানুপুঙ্খ যাচাই) পর্যায়ে রয়েছে। প্রতিটি ব্যয়ের খাত বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই প্রকল্প অনুমোদন দেওয়া হবে। ফলে ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না।

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যয় নিয়েও কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের পরিবেশবান্ধব প্রকল্পের প্রাথমিক ব্যয় তুলনামূলক বেশি হলেও এর মাধ্যমে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

জোনায়েদ সাকি আরও বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের পাশাপাশি এসব প্রকল্প থেকে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগও তৈরি হবে। ফলে প্রাথমিকভাবে ব্যয়বহুল মনে হলেও পরিবেশ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে এ ধরনের প্রকল্পের সুফল রয়েছে।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

তিনি বলেন, প্রকল্পগুলোর ব্যয় নির্ধারণে সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। পরিকল্পনা কমিশনের যাচাই-বাছাই শেষে প্রকৃত ব্যয় ও প্রয়োজনীয়তা নির্ধারণ করেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

মেট্রোরেল ও বর্জ্যবিদ্যুৎ প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে দুর্নীতির অভিযোগ নাকচ

আপডেটের সময়: ০৮:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মেট্রোরেল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যয় বৃদ্ধির সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আন্তর্জাতিক ঋণের সুদের হার বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মূল্য পরিবর্তনের কারণে প্রকল্প ব্যয়ে প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

সম্পূরক প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, মেট্রোরেলের এমআরটি লাইন-৫সহ বিভিন্ন প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে আগের তুলনায় ঋণের সুদের হার বেড়েছে। পাশাপাশি ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্যের পরিবর্তনও প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব ফেলেছে।

তিনি বলেন, প্রকল্পগুলোর ব্যয় এখনো পরিকল্পনা কমিশনে চূড়ান্ত স্ক্রুটিনের (পুঙ্খানুপুঙ্খ যাচাই) পর্যায়ে রয়েছে। প্রতিটি ব্যয়ের খাত বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই প্রকল্প অনুমোদন দেওয়া হবে। ফলে ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যয় নিয়েও কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের পরিবেশবান্ধব প্রকল্পের প্রাথমিক ব্যয় তুলনামূলক বেশি হলেও এর মাধ্যমে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

জোনায়েদ সাকি আরও বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের পাশাপাশি এসব প্রকল্প থেকে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগও তৈরি হবে। ফলে প্রাথমিকভাবে ব্যয়বহুল মনে হলেও পরিবেশ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে এ ধরনের প্রকল্পের সুফল রয়েছে।

আরও পড়ুনঃ  হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ জাবেরের