ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছের আকাল, চাঁদপুর মাছঘাটে জেলেদের হতাশা

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। ফলে অনেকেই খালি হাতেই ঘাটে ফিরে আসছেন। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে স্থবিরতা, আর হতাশ হয়ে পড়েছেন জেলে, শ্রমিক ও আড়তদাররা।

দুই মাসের জাটকা সংরক্ষণ কর্মসূচির কারণে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবার মাছ ধরতে শুরু করলেও আবহাওয়া অনুকূল না থাকায় এবং মাছের পরিমাণ কম হওয়ায় আশানুরূপ ফল পাচ্ছেন না তারা।

আরও পড়ুনঃ  খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুর মাছঘাটে এখন আগের মতো ব্যস্ততা নেই। সাধারণত এই সময়ে ঘাট ইলিশে ভরপুর থাকে, কিন্তু এবার সেখানে খুব কম মাছ আসছে। কয়েকটি নৌকা এলেও অধিকাংশ জেলে খালি হাতে ফিরছেন। এতে তাদের দৈনন্দিন খরচও উঠছে না বলে জানান অনেকে।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান

জেলেরা বলছেন, দীর্ঘ সময় পর নদীতে নেমেও মাছ না পাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে ঘাটে কাজ করা শ্রমিকরাও আয়-রোজগার না থাকায় বিপাকে পড়েছেন।

আড়তদারদের মতে, আবহাওয়া খারাপ থাকায় অনেক জেলে এখনো পুরোপুরি মাছ ধরায় নামতে পারেননি। যারা নামছেন, তারাও খুব অল্প পরিমাণ মাছ পাচ্ছেন।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

বর্তমানে ঘাটে ইলিশের দামও বেশ চড়া। মানভেদে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২৮০০ থেকে ৩০০০ টাকায়। ছোট সাইজের ইলিশও তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

মৎস্য কর্মকর্তারা বলছেন, প্রজনন রক্ষায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে, তবে প্রকৃতি ও আবহাওয়ার ওপর মাছের উপস্থিতি নির্ভর করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছের আকাল, চাঁদপুর মাছঘাটে জেলেদের হতাশা

আপডেটের সময়: ০৬:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। ফলে অনেকেই খালি হাতেই ঘাটে ফিরে আসছেন। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে স্থবিরতা, আর হতাশ হয়ে পড়েছেন জেলে, শ্রমিক ও আড়তদাররা।

দুই মাসের জাটকা সংরক্ষণ কর্মসূচির কারণে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবার মাছ ধরতে শুরু করলেও আবহাওয়া অনুকূল না থাকায় এবং মাছের পরিমাণ কম হওয়ায় আশানুরূপ ফল পাচ্ছেন না তারা।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

চাঁদপুর মাছঘাটে এখন আগের মতো ব্যস্ততা নেই। সাধারণত এই সময়ে ঘাট ইলিশে ভরপুর থাকে, কিন্তু এবার সেখানে খুব কম মাছ আসছে। কয়েকটি নৌকা এলেও অধিকাংশ জেলে খালি হাতে ফিরছেন। এতে তাদের দৈনন্দিন খরচও উঠছে না বলে জানান অনেকে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

জেলেরা বলছেন, দীর্ঘ সময় পর নদীতে নেমেও মাছ না পাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে ঘাটে কাজ করা শ্রমিকরাও আয়-রোজগার না থাকায় বিপাকে পড়েছেন।

আড়তদারদের মতে, আবহাওয়া খারাপ থাকায় অনেক জেলে এখনো পুরোপুরি মাছ ধরায় নামতে পারেননি। যারা নামছেন, তারাও খুব অল্প পরিমাণ মাছ পাচ্ছেন।

আরও পড়ুনঃ  আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার