ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩৭ সময় দেখুন

ফ্যামিলি কার্ড বিতরণে পরীক্ষামূলক কার্যক্রমে ভুলের হার মাত্র ১ দশমিক ২ শতাংশ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, বাংলাদেশের বাস্তবতায় এ ত্রুটির হার খুবই কম এবং পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি। ভবিষ্যতেও এ ধরনের কোনো পক্ষপাতের সুযোগ থাকবে না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে

তিনি বলেন, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে হলে শুধু ত্রাণ সংগ্রহ করলেই হবে না, সেটি সঠিক ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের হাতে পৌঁছে দিতে হবে। প্রচলিত ব্যবস্থায় দুর্নীতি, অপচয় ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে সহায়তার একটি অংশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

সরকারি সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার, বেসরকারি খাত এবং এনজিওগুলোর মধ্যে সমন্বিত অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, এই মডেল শুধু বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য নয়; দেশের অর্থনীতিতেও নতুন ধরনের অংশীদারত্বের কাঠামো তৈরি করতে পারে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্যোগের তাৎক্ষণিক পরিস্থিতিতে সরকার প্রাথমিক সহায়তা দেওয়ার দায়িত্ব পালন করে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা এবং অন্যান্য পুনর্বাসন কার্যক্রমে বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে যুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওকে ডেলিভারি ব্যবস্থায় যুক্ত করা হলে কাজের গতি ও দক্ষতা বাড়ে। একই সঙ্গে অপচয় ও দুর্নীতির সুযোগও কমে আসে।

বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ তাঁর নজরে আসেনি বলেও দাবি করেন অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

ফ্যামিলি কার্ডের মতো ডিজিটাল ও কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াকে আরও কার্যকর করা হচ্ছে বলেও জানান আমির খসরু। তিনি বলেন, মানুষের কাছে প্রকৃত সহায়তা পৌঁছে দেওয়াই পুনর্বাসন কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আমিরুল হক চৌধুরী, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর

আপডেটের সময়: ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে পরীক্ষামূলক কার্যক্রমে ভুলের হার মাত্র ১ দশমিক ২ শতাংশ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, বাংলাদেশের বাস্তবতায় এ ত্রুটির হার খুবই কম এবং পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি। ভবিষ্যতেও এ ধরনের কোনো পক্ষপাতের সুযোগ থাকবে না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

তিনি বলেন, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে হলে শুধু ত্রাণ সংগ্রহ করলেই হবে না, সেটি সঠিক ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের হাতে পৌঁছে দিতে হবে। প্রচলিত ব্যবস্থায় দুর্নীতি, অপচয় ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে সহায়তার একটি অংশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

সরকারি সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার, বেসরকারি খাত এবং এনজিওগুলোর মধ্যে সমন্বিত অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, এই মডেল শুধু বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য নয়; দেশের অর্থনীতিতেও নতুন ধরনের অংশীদারত্বের কাঠামো তৈরি করতে পারে।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্যোগের তাৎক্ষণিক পরিস্থিতিতে সরকার প্রাথমিক সহায়তা দেওয়ার দায়িত্ব পালন করে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা এবং অন্যান্য পুনর্বাসন কার্যক্রমে বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে যুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওকে ডেলিভারি ব্যবস্থায় যুক্ত করা হলে কাজের গতি ও দক্ষতা বাড়ে। একই সঙ্গে অপচয় ও দুর্নীতির সুযোগও কমে আসে।

বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ তাঁর নজরে আসেনি বলেও দাবি করেন অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ