ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এক বছরে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন মাইলি সাইরাস স্ত্রীকে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা দুদকের প্রমাণ প্রকাশের দাবি আসিফ মাহমুদের জ্বালানি খাতে দুর্নীতির দায়ে সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে: শামা ওবায়েদ ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি: নদীতে বন্দিদের হত্যার ভয়াবহ বর্ণনা রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে দুই দিনে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস সুন্দরবনে সক্রিয় দস্যুদের হুঁশিয়ারি, ‘অস্ত্রধারী ও সন্ত্রাসীদের কোনো ছাড় নেই’ বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্যাস উৎপাদন ও এলএনজি আমদানিতে বড় পরিকল্পনা, জ্বালানি সংকট কাটাতে সরকারের উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে তৈরি জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (৩৩৫ মহিলা আসন-৩৫) এর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানিনির্ভরতার কারণে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে। আগের সরকারের সময় নেওয়া পরিকল্পনার কারণে জ্বালানি খাত দুর্বল হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সংকট কাটাতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

১৫০ কূপ খননের কর্মসূচি

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে ইতোমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে। এসব কূপ থেকে জাতীয় গ্রিডে ১৪০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস যুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

বর্তমানে আরও সাতটি কূপের খননকাজ চলছে। এসব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে বলে জানান তিনি। বাকি কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে।

দেশীয় গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনাও নেওয়া হয়েছে।

বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা বাড়াতে আরও দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  ৫ বছরে ১ কোটি কর্মক্ষম মানুষকে বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

এ ছাড়া অফশোর মডেল পিএসসি-২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াও চলছে।

প্রধানমন্ত্রী বলেন, অফশোর ও অনশোর এলাকায় গ্যাস অনুসন্ধানের মাধ্যমে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাড়বে এলএনজি আমদানি

জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবজোম এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৮ সালের ডিসেম্বর থেকে ওই টার্মিনাল দিয়ে রিগ্যাসিফাইড এলএনজি বা গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি আরও ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পায়রা বা মোংলা বন্দর এলাকা অথবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলে জরুরি ভিত্তিতে আরও এক থেকে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এসব টার্মিনাল স্থাপন করা গেলে দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এক বছরে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন মাইলি সাইরাস

গ্যাস উৎপাদন ও এলএনজি আমদানিতে বড় পরিকল্পনা, জ্বালানি সংকট কাটাতে সরকারের উদ্যোগ

আপডেটের সময়: ০৬:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে তৈরি জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (৩৩৫ মহিলা আসন-৩৫) এর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানিনির্ভরতার কারণে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে। আগের সরকারের সময় নেওয়া পরিকল্পনার কারণে জ্বালানি খাত দুর্বল হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সংকট কাটাতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

১৫০ কূপ খননের কর্মসূচি

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে ইতোমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে। এসব কূপ থেকে জাতীয় গ্রিডে ১৪০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস যুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যামেলি কার্ডে রাজনীতির ঠাঁই নেই, সুবিধা পাচ্ছেন প্রকৃত হকদাররা: আমির খসরু

বর্তমানে আরও সাতটি কূপের খননকাজ চলছে। এসব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে বলে জানান তিনি। বাকি কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে।

দেশীয় গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনাও নেওয়া হয়েছে।

বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা বাড়াতে আরও দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

এ ছাড়া অফশোর মডেল পিএসসি-২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াও চলছে।

প্রধানমন্ত্রী বলেন, অফশোর ও অনশোর এলাকায় গ্যাস অনুসন্ধানের মাধ্যমে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাড়বে এলএনজি আমদানি

জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবজোম এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৮ সালের ডিসেম্বর থেকে ওই টার্মিনাল দিয়ে রিগ্যাসিফাইড এলএনজি বা গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  সংসদের চার স্থায়ী কমিটিতে রদবদল, নতুন সভাপতি যারা