ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা, অর্ধেক অনুদান পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট ডিএমপির দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি পৌর ভবনে শত শত ডাস্টবিন পড়ে থাকায় বাবরের ক্ষোভ ভূমিকম্প মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিএম কাদের কাদের-সাদ্দামসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের রায় আগামী সপ্তাহে বিদেশি পিস্তল-গুলিসহ ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ গ্রেপ্তার হরমুজ সংকটে বাড়ছে উন্নয়নশীল দেশের ঋণের বোঝা: আইএমএফ প্রধান নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে মৃত ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপরাধ দমনে কঠোর, নিরীহ মানুষের প্রতি মানবিক হতে বললেন রাষ্ট্রপতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

অপরাধ দমনে পুলিশকে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ ও নিরীহ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর, এগোচ্ছে শেষ ধাপের কাজ

রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশও দেন রাষ্ট্রপতি। মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং সদস্যদের মনোবল দৃঢ় রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা, অর্ধেক অনুদান

অপরাধ দমনে কঠোর, নিরীহ মানুষের প্রতি মানবিক হতে বললেন রাষ্ট্রপতি

আপডেটের সময়: ০৪:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমনে পুলিশকে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ ও নিরীহ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর, এগোচ্ছে শেষ ধাপের কাজ

রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, AQI ১১৭